চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: পাক অধিকৃত কাশ্মীরে ধ্বংস করা হলো ঐতিহাসিক বৌদ্ধ স্থাপত্য। প্রায় ১২০০ বছরের বৌদ্ধ পুরাতাত্ত্বিক নিদর্শনটি পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট ও বালুচিস্তানে ছিল। বুধবার সোশ্যাল মিডিয়ায় বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসের এই ঘটনাটি সামনে আসে। জানা গিয়েছে, পাথরের উপর খোদাই করা বিভিন্ন ভাস্কর্যের নিদর্শন ছিল বৌদ্ধ স্থাপত্য গুলিতে। সেই নিদর্শনগুলির …
আরও পড়ুন »কৃষ্ণাঙ্গ বিক্ষোভ: আমেরিকায় ভাঙা হল মহাত্মা গাঁধীর মূর্তি
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবকের হত্যার ঘটনার আঁচ পড়ল ভারতীয় দূতাবাসে। বুধবার ভারতীয় দূতাবাসের বাইরে তৈরি মহাত্মা গাঁধীর মূর্তি ভাঙলেন বিক্ষোভকারীরা। ঘটনার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। এই প্রক্রিয়ায় মার্কিন পুলিশের তরফে শুরু করা হয়েছে তদন্ত প্রক্রিয়া। আজ সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, আফ্রিকান-আমেরিকান যুবক …
আরও পড়ুন »ফের হাতি হত্যার ঘটনা সামনে এল কেরলে
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: কেরলের মলপ্পুরমে অন্তঃসত্ত্বা হাতির নৃশংস হত্যার ঘটনা ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। ফের কেরলেই হাতি মৃত্যুর আরেকটি ঘটনা সামনে এল। প্রায় এক মাস আগে কোল্লাম জেলায় একটি স্ত্রী হাতির মুখে আঘাত করে হত্যা করা হয়। বন দফতরের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানান, কোল্লাম জেলার …
আরও পড়ুন »স্মৃতির সাইকেল, বন্ধ হয়ে গেল অ্যটলাস
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: আর্থিক সংকটের কারণে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিখ্যাত সাইকেল কোম্পানি অ্যাটলাস। শতাব্দী প্রাচীন সংস্থাটির সাহিবাবাদ শাখা থেকে বলা হয়েছে, আর্থিক সঙ্কটের কারণে সংস্থাটি আর উৎপাদন চালিয়ে যেতে পারবে না। তাই আগামী ৩ জুন থেকে সংস্থার সমস্ত কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হল। বিবৃতি অনুসারে, আর্থিক সংকটের …
আরও পড়ুন »উস্থিতে কোয়ারেন্টাইন সেন্টার ভাঙচুরের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করল পুলিশ
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগণার উস্থিতে কোয়ারেন্টাইন সেন্টারকে ঘিরে তৈরি হল প্রবল উত্তেজনা। চলল ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হলো বিশাল পুলিশবাহিনী। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১২ জনকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমনিতেই এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। তার ওপর যেসব পরিযায়ী শ্রমিক বাইরে থেকে এসেছেন, তাঁদেরকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে এখানেই। …
আরও পড়ুন »মলপ্পুরম সবচেয়ে হিংসাত্মক জেলা, অন্তঃসত্ত্বা হাতির মৃত্যুর ঘটনায় কেরল সরকারকে বললেন মেনকা গাঁধী
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: কেরলের মলপ্পুরমে অন্তঃসত্ত্বা হাতির নৃশংস হত্যার ঘটনায়, কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য পিনারাই বিজয়ন সরকারকে তিরস্কার করলেন বিজেপি নেত্রী মেনকা গাঁধী। মঙ্গলবার উত্তর কেরলের মলপ্পুরমে বনবিভাগের এক আধিকারিক সোশ্যাল মিডিয়ায় একটি অন্তঃসত্ত্বা হাতির হত্যার ঘটনা বিশদ বিবরণ সহ পোস্ট করেন। পোস্টটি মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে …
আরও পড়ুন »‘ইন্ডিয়া’ নয়, একটাই নাম হোক ‘ভারত’, কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাল সুপ্রিম কোর্ট
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: আমাদের দেশের নাম ভারতবর্ষ। কেউ ভারত বলেন, আবার কেউ ‘ইন্ডিয়া’ বলেন। এই দুটি নামই ব্যবহার করা হয় দেশকে সম্বোধন করার জন্য। তবে এবার একটা নামই ব্যবহার করা হোক, তা হল ‘ভারত’। এমনই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন নামাহ নামে এক ব্যক্তি। আজ বুধবার দেশের সর্বোচ্চ …
আরও পড়ুন »অঙ্কিত শর্মা খুনের ঘটনায় তাহির হোসেনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: খুনের অভিযোগে আম আদমি পার্টির নেতা তাহির হোসেনের নামে চার্জশিট তৈরি করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের গোয়েন্দা সূত্রে খবর, অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির ওই নেতার জড়িত থাকার প্রমাণ মিলেছে। ২৫ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লির খেজুরী এলাকায় তাহির হোসেনের বাড়ির সামনে খুন হন অঙ্কিত শর্মা। খুন …
আরও পড়ুন »‘বিচার চাই’, জর্জের মৃত্যুতে আর্জি কন্যার
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ‘বিচার চাই’। দোষীদের বিরুদ্ধে কঠোরতম বিচার চাই, শোকপ্রকাশ করে এমনই দাবি জানালেন জর্জ ফ্লয়েডের কন্যা ও কন্যার মা। ২৬ মে আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে খুন হন ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড। অন্যদিকে এক সপ্তাহ কেটে গেলেও এই খুনের ঘটনায় বিক্ষোভ অব্যাহত রয়েছে আমেরিকায়। …
আরও পড়ুন »করোনা আবহেই শ্যুটিং শুরু করছে বলিউড
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: স্বাভাবিক ছন্দে ফিরছে বলিউড। করোনাকে সঙ্গে নিয়েই কাজ শুরু করতে চলেছে বলিউডের কলাকুশলীরা। রবিবার মহারাষ্ট্র সরকার শর্তসাপেক্ষে সিনেমা, টেলি সিরিজ ও বিজ্ঞাপনের শ্যুটিং শুরু করার অনুমতি দিয়েছে। নতুন করে আবার কাজে ফিরতে পেরে খুশি বলিউডের কলাকুশলীরা। এদিন উদ্ধব ঠাকরের সরকার শ্যুটিং সংক্রান্ত ১৬ পাতার একটি নির্দেশিকা জারি …
আরও পড়ুন »উপাচার্য বিজেপির লোক, পার্থর মন্তব্যে আবার নবান্ন-রাজভবন সংঘাত
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ফের সংঘাত শুরু হল রাজভবন ও নবান্নের মধ্যে। অভিযোগ, রাজ্য সরকারের পরামর্শ ছাড়াই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নতুন উপাচার্যকে সরাসরি ‘বিজেপির লোক’ বলে তোপ দেগেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার রাজভবনের তরফে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে …
আরও পড়ুন »মাস্ক পরেও ঢাকা পড়বে না পুরুষালি গোঁফ কিংবা লিপস্টিক রাঙা ঠোঁট, জানুন বিস্তারিত
নিজস্ব সংবাদদাতা: মাস্কের আড়াল থেকেই ফুটে উঠবে হাসিমুখ, দেখে তাজ্জব নেটদুনিয়া দীর্ঘদিন পর কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্রই শুরু হয়েছে লকডাউন ওঠার প্রস্তুতি। শুরু হয়েছে আনলক ওয়ান। অফিস যাওয়াও শুরু করেছেন কেউ কেউ। কিন্তু তাতে সমস্যায় পড়েছেন মহিলারা। মাস্কেই তো ঢেকে থাকছে মুখের বেশির ভাগ অংশ। তাই মনখারাপ ফ্যাশনিয়েস্তা তন্বীর। তাঁদের …
আরও পড়ুন »পুলিশ কর্মীদের পর এবার অস্থায়ী দমকল কর্মীদের বিক্ষোভ টালিগঞ্জে
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: চাকরির কোনও নিরাপত্তা নেই, দেওয়া হয় না কোনও ভাতা, তার ওপর কেটে নেওয়া হচ্ছে বেতন। এমনই অভিযোগ তুলে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল দমকল বিভাগের প্রায় ১০০ জন অস্থায়ী কর্মী। শনিবার কাজ করতে গিয়ে মৃত্যু হয় দমকল বিভাগের এক অস্থায়ী কর্মীর। এই মৃত্যুর ঘটনা সামনে আসার পরেই …
আরও পড়ুন »‘আত্মনির্ভর ভারতে’র মাধ্যমেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি দাবি অমিত শাহের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা সংক্রমনের জেরে সারা ভারত জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের ফলে অর্থনীতির মেরুদন্ড পুরোপুরি ভেঙে পড়েছে। দেশে আর্থিক বৃদ্ধির হার ক্রমশ নিম্নমুখী। অনেক অর্থনীতিবিদদের মতে, করোনা পরবর্তীকালে পুরোপুরি শূন্য থেকে পথ চলা শুরু করবে ভারতীয় অর্থনীতি। কিন্তু তারপরেও ২০২৪ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছবে ভারত। …
আরও পড়ুন »ভারত-চিন সীমান্ত উত্তেজনা, ‘সামলে যাবে’ বললেন শাহ
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত চিন চোখে চোখ রেখে লাদাখ সীমান্তে দাঁড়িয়ে থাকলেও, যুদ্ধের সম্ভাবনা এখনই নেই। রবিবার এমন বক্তব্যই উঠে এল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কথা থেকে। শাহ এদিন বলেন, চিনের সঙ্গে সামরিক স্তরে কথাবার্তা চলছে, কূটনৈতিক স্তরেও আলোচনা চলছে। তাঁর কথায় ‘আমার মনে হয় পরিস্থিতি সামলে যাবে।’ যদিও একই …
আরও পড়ুন »১৪ বছরের নাবালিকাকে ঘুমের ওষুধ খাইয়ে নিয়মিত ধর্ষণ মামার, ওয়াকফের পরামর্শে পুলিশে অভিযোগ পরিবারের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার করা হল ৩৫ বছর বয়সী এক যুবককে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার উত্তেরস এলাকায়। ওই নাবালিকার পরিবারের তরফে জানানো হয়, কিছুদিন ধরে ওই নাবালিকার পেটের ব্যথা হচ্ছিল। পরিবারের লোকজন স্থানীয় এক বৈদ্যের কাছে নিয়ে যান ওই নাবালিকাকে। কিন্তু তারপরেও …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news