চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভারত চিন চোখে চোখ রেখে লাদাখ সীমান্তে দাঁড়িয়ে থাকলেও, যুদ্ধের সম্ভাবনা এখনই নেই।
রবিবার এমন বক্তব্যই উঠে এল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কথা থেকে। শাহ এদিন বলেন, চিনের সঙ্গে সামরিক স্তরে কথাবার্তা চলছে, কূটনৈতিক স্তরেও আলোচনা চলছে। তাঁর কথায় ‘আমার মনে হয় পরিস্থিতি সামলে যাবে।’ যদিও একই নিশ্বাসে শাহ বলেছেন, “ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করার আমরা করব। এবং সেটা করাও উচিত।” তিনি আরও বলেন, “ভারত কোনওদিনই সীমানা বিস্তার করেনি। তবে কেউ যদি ভারতের সীমা অতিক্রম করে তাহলে তাকে মুখের মত জবাব ভারত দেবে।’
মোদি মন্ত্রীসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিটির এই বার্তা শুধু চিন নয় চিনের সঙ্গে পাকিস্তানের উদ্দেশেও বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news