চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
‘বিচার চাই’। দোষীদের বিরুদ্ধে কঠোরতম বিচার চাই, শোকপ্রকাশ করে এমনই দাবি জানালেন জর্জ ফ্লয়েডের কন্যা ও কন্যার মা। ২৬ মে আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে খুন হন ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড। অন্যদিকে এক সপ্তাহ কেটে গেলেও এই খুনের ঘটনায় বিক্ষোভ অব্যাহত রয়েছে আমেরিকায়।
মঙ্গলবার ৬ বছরের শিশুকন্যা জিয়ানাকে সঙ্গে তাঁর মা রক্সী ওয়াসিংটন সাংবাদিকদের বলেন, “জর্জ একজন ভালো বাবা ছিলেন। তিনি এমন কিছুই করেননি, যাতে করে ফুটপাতের মধ্যে ৪ জন পুলিশের হাতে এভাবে মরতে হবে। দিনের শেষে সে তাঁর বাড়ি ও পরিবারকে সময় দিতেন। জিয়ানা তাঁর বাবাকে হারাল। তাঁর বাবা কখনই তাঁর হাত ধরে হাঁটবে না।”
এদিন মিনিয়াপোলিস সিটি হলে সাংবাদিক সম্মেলনে ওয়াসিংটন যখন অভিযোগ করছিলেন। সেই সময় সাদা শার্ট, টেনিস জুতো এবং নীল রঙের জিন্স পরে কঠোর চাহনিতে মাকে আঁকড়ে ধরে ছিলেন কন্যা জিয়ানা। জিয়ানার এই অনুভবকে উপলব্ধি করে ওয়াশিংটন বলেন, “জর্জ জিয়ানাকে খুব ভালোবাসত। জিয়ানাও জর্জকে খুব ভালোবাসত। আমি আমার সন্তানের জন্যই এখানে উপস্থিত। আমি জর্জের জন্যই এখানে উপস্থিত। আমি তাঁর খুনের বিচার চাই। কারণ সে একজন ভালো মানুষ ছিলেন। কেউ কিছু ভাবতেই পারেন, কিন্তু সে খুব ভালো ছিলেন।”
পারিবারিক আইনজীবী ও বন্ধুত্বের খাতিরে প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন জ্যাকসনের সঙ্গে যোগাযোগ রয়েছে ওয়াশিংটনের। জর্জের মৃত্যুর পর জিয়ানাকে তিনিই নিজের বাড়িতে নিয়ে যান। এই খুন প্রসঙ্গে শ্বেতাঙ্গদের উদ্দেশে জ্যাকসন প্রশ্ন, “আমাদেরকে কেন তাঁর কষ্ট দেখতে হবে? আমার ভাইয়ের বিচারের জন্য এখানে আমি উপস্থিত হয়েছি। এবং আমরা বিচার নিয়ে ছাড়ব।” মার্বেল বেষ্টিত কক্ষটিতে তাঁর উচ্চ কন্ঠস্বর- “এটা বন্ধ করতে হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news