চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
খুনের অভিযোগে আম আদমি পার্টির নেতা তাহির হোসেনের নামে চার্জশিট তৈরি করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের গোয়েন্দা সূত্রে খবর, অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির ওই নেতার জড়িত থাকার প্রমাণ মিলেছে। ২৫ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লির খেজুরী এলাকায় তাহির হোসেনের বাড়ির সামনে খুন হন অঙ্কিত শর্মা।
খুন করার পর অঙ্কিত শর্মার দেহ ড্রেনের জলে ফেলে দেওয়া হয়। পরদিন সকালে ড্রেন থেকে উঠে আসে তাঁর মৃতদেহ। দিল্লি পুলিশ সূত্রে খবর, “একজন সাক্ষীকে পাওয়া গিয়েছে, যিনি ওই ঘটনার একটি ভিডিও করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন লোক এক ব্যক্তির মৃত দেহ ড্রেনের জলে ফেলে দিয়েছে। এর পরদিন সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠায়। পোস্টমর্টেম রিপোর্টে ডাক্তাররা জানায়, অঙ্কিতের দেহে ৫১ টি ছোট বড় ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে।” এই খুনের ঘটনায় তাহির হোসেন ছাড়াও আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনায় এবং এলাকায় সুপরিচিত অঙ্কিত শর্মা খুনের ঘটনায় গভীর চক্রান্ত করা হয়েছিল। এমনকি আরও জানা যায়, আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেনের নেতৃত্বে কিছু দাঙ্গাকারী প্রথম থেকেই অঙ্কিতকে লক্ষ্য বানিয়েছিল। এছাড়া ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চাঁদবাগ এলাকায় দাঙ্গার পিছনে মূল চক্রান্তকারীর ছিলেন তাহির হোসেনই। দাঙ্গা লাগানোর জন্য তাঁর নামে আরও একটি চার্জশিট দায়ের করেছে দিল্লির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ।
দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, “তদন্তে একটি রক্তমাখা ছুরি পাওয়া গিয়েছে। যেটি দিয়ে অঙ্কিত শর্মাকে খুন করা হয়েছে। কারণ অঙ্কিত শর্মার রক্তের সঙ্গে খুনির জামা-কাপড়ের রক্তের মিল পাওয়া গিয়েছে। এমনকি তদন্ত ঘুরিয়ে অন্য আরেকটি ছুরি ব্যবহার করা হয়েছে।” এছাড়া একটি আলাদা মামলায় তাহির হোসেনের বন্দুকের লাইসেন্স বাতিল করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news