চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবকের হত্যার ঘটনার আঁচ পড়ল ভারতীয় দূতাবাসে। বুধবার ভারতীয় দূতাবাসের বাইরে তৈরি মহাত্মা গাঁধীর মূর্তি ভাঙলেন বিক্ষোভকারীরা। ঘটনার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। এই প্রক্রিয়ায় মার্কিন পুলিশের তরফে শুরু করা হয়েছে তদন্ত প্রক্রিয়া।
আজ সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, আফ্রিকান-আমেরিকান যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় ফুঁসছে মার্কিন যুক্তরাষ্ট্র। একাধিক জায়গায় চলছে অগ্নিসংযোগ ও ভাঙচুর। এর থেকে রেহাই পায়নি ভারতীয় দূতাবাসও। এদিন ভারতীয় দূতাবাসের বাইরে তৈরি করা জাতির জনক মহাত্মা গাঁধীর মূর্তির ওপর আঘাত হানে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা ভেঙে দেন মূর্তির একাংশ। এর পরেই চাঞ্চল্য তৈরি হয় ভারতীয় দূতাবাসে। পুরো ঘটনা মার্কিন প্রশাসনকে জানালে মার্কিন প্রশাসন দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ইতিমধ্যে ভারতীয় দূতাবাস থেকে ভগ্ন মূর্তিটিকে সরিয়ে ফেলেছে মার্কিন পুলিশ।

মহাত্মা গাঁধীর মূর্তি ভাঙার ঘটনা সারা দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। অনেকের প্রশ্ন, বিক্ষোভকারীরা কেন বেছে নিলেন মহাত্মা গাঁধীকে? গাঁধীজি তো অহিংসার কথা বলেছিলেন। এছাড়া তিনি তো আফ্রিকায় গিয়ে কৃষ্ণাঙ্গ মানুষদের সমর্থন পেয়েছিলেন। তারপরও কেন তার ওপর আঘাত হানা হল?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news