Breaking News
Home / TRENDING / স্মৃতির সাইকেল, বন্ধ হয়ে গেল অ্যটলাস

স্মৃতির সাইকেল, বন্ধ হয়ে গেল অ্যটলাস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

আর্থিক সংকটের কারণে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিখ্যাত সাইকেল কোম্পানি অ্যাটলাস। শতাব্দী প্রাচীন সংস্থাটির সাহিবাবাদ শাখা থেকে বলা হয়েছে, আর্থিক সঙ্কটের কারণে সংস্থাটি আর উৎপাদন চালিয়ে যেতে পারবে না। তাই আগামী ৩ জুন থেকে সংস্থার সমস্ত কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হল।

বিবৃতি অনুসারে, আর্থিক সংকটের কারণে বর্তমানে কোম্পানির প্রতিদিনের খরচ এবং সাইকেল তৈরির সরঞ্জাম (কাঁচামাল) কেনার মত অবস্থায় নেই। এমনকি কর্মচারীদের মে মাসের বেতন এখনও দেওয়া হয়নি। তাই ৩ জুন থেকে এই শাখার কর্মচারীদের অব্যহতি দেওয়া হয়েছে। তবে আর্থিক সংকট কেটে গেলে সংস্থাটি আবার চালু হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সংস্থাটি উৎপাদন বন্ধ করার ফলে বহু কর্মী কাজ হারিয়েছেন। এই সাহিবাবাদ শাখাটিতে প্রায় ৪০০ জন বিশেষজ্ঞ কাজ করতেন এবং আরও ৩০০ জন কর্মী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সংস্থাটি বন্ধ হওয়ার জন্য ৭০০ জন কর্মী বেকার হয়ে যাবেন।

আর্থিক বিপর্যয়ের কারণ দেখিয়ে এর আগে ২০১৪ সালে অ্যাটলাস সাইকেল কোম্পানি মালানপুর শাখাটি বন্ধ করে দেয়। এরপর ২০১৮ সালে হরিয়ানার সোনপাত শাখাটিও বন্ধ হয়ে যায়। এবার আর্থিক সংকটের কারণ দেখিয়ে ১৯৮৯ সাল থেকে চলা উত্তরপ্রদেশের সাহিবাবাদ শাখাটিও বন্ধ করে দিল অ্যাটলাস সাইকেল কোম্পানি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *