চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কেরলের মলপ্পুরমে অন্তঃসত্ত্বা হাতির নৃশংস হত্যার ঘটনায়, কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য পিনারাই বিজয়ন সরকারকে তিরস্কার করলেন বিজেপি নেত্রী মেনকা গাঁধী।
মঙ্গলবার উত্তর কেরলের মলপ্পুরমে বনবিভাগের এক আধিকারিক সোশ্যাল মিডিয়ায় একটি অন্তঃসত্ত্বা হাতির হত্যার ঘটনা বিশদ বিবরণ সহ পোস্ট করেন। পোস্টটি মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জানা যায়, ওই অন্তঃসত্ত্বা হাতিটি খাবারের খোঁজে জঙ্গল পেরিয়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়ে। গ্রামের কিছু মানুষ হাতিটিকে দেখতে পেয়ে একটি আনারস খেতে দেয়। আনারস খাওয়ার পরেই হাতিটির মুখে বিস্ফোরণ হয়। তারপরেই হাতিটির মৃত্যু হয়। জানা গিয়েছে, ওই আনারসের মধ্যে বারুদ ভরা ছিল। এই ঘটনা সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে।
এ নিয়ে বিজেপি নেত্রী মেনুকা গাঁধীও নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, “এটা একটা খুন। কেরালায় প্রতি তিন দিন অন্তর একটি করে হাতি খুন হয়। হিংসাত্মক ঘটনার দিক থেকে মলপ্পুরম জেলাটি খুবই জনপ্রিয়।” উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, “এক সময় বিষ মাখানো খাবার এখানে ৩০০-৪০০ পাখি ও কুকুর মারা গিয়েছিল।” একই সঙ্গে তিনি কেরালা সরকারকে আক্রমণ করে বলেন, কেরালা সরকার এই এলাকায় কোনও ব্যবস্থা নেয়নি। ভারতে আমরা কমপক্ষে ২০ হাজার হাতিকে হারিয়েছি। দিন দিন সেই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। পাশাপাশি তিনি রাহুল গাঁধীকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, “যদি কোন চেতনাবোধ থাকে তাহলে বনদপ্তরের কর্তাকে অবিলম্বে বহিষ্কার করা হোক। রাহুল গাঁধী তো এই এলাকা থেকেই নির্বাচিত। তিনি কেন কোন পদক্ষেপ নিচ্ছেন না?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news