চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
পাক অধিকৃত কাশ্মীরে ধ্বংস করা হলো ঐতিহাসিক বৌদ্ধ স্থাপত্য। প্রায় ১২০০ বছরের বৌদ্ধ পুরাতাত্ত্বিক নিদর্শনটি পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট ও বালুচিস্তানে ছিল। বুধবার সোশ্যাল মিডিয়ায় বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসের এই ঘটনাটি সামনে আসে।
জানা গিয়েছে, পাথরের উপর খোদাই করা বিভিন্ন ভাস্কর্যের নিদর্শন ছিল বৌদ্ধ স্থাপত্য গুলিতে। সেই নিদর্শনগুলির ওপর লেপে দেওয়া হয়েছে কালি। আঁকা হয়েছে পাকিস্তানের পতাকা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতের তরফে তীব্র নিন্দা করা হয়েছে। এ প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “গায়ের জোরে পাকিস্তান দখল করে রাখা তথাকথিত গিলগিট-বালটিস্তান ভারতীয় বৌদ্ধ ঐতিহ্য ভাংচুর, অবহেলা ও ধ্বংসের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। শুধু তাই নয় ওই এলাকা যে ভারতের তাও মনে করিয়ে দেওয়া হয়েছে।” একই সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তান এলাকার বাসিন্দাদের অধিকার পাকিস্তান কেড়ে নিয়েছেন বলেও এদিন দাবি করেন তিনি।

পাশাপাশি বিদেশমন্ত্রক থেকে পাকিস্তানে উদ্দেশ্যে বলা হয়েছে, তারা যেন অবিলম্বে বেআইনি ভাবে দখল করে রাখা গিলগিট অঞ্চলটি ছেড়ে দেয়। কারণ ওই অঞ্চলে তারা মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। সেই অঞ্চলের বাসিন্দাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার ফিরিয়ে দেবে ভারত।

এই বৌদ্ধমূর্তি ধ্বংসের ঘটনায় তালিবানি যোগ রয়েছে বলে অনেকে মনে করছেন। কারণ ১৯ বছর আগে ২০০১ সালে আফগানিস্তানের বামিয়ান প্রদেশে ১৫০০ বছরের পুরনো দুটি বুদ্ধমূর্তি ধ্বংস করেছিল তৎকালীন তালিবান শাসকরা। যেহেতু ওই অঞ্চলটিতে এখনও তালিবানরা সক্রিয় রয়েছে। তাই তারাই এই কাজ করেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news