ওয়েব ডেক্স : ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে সারাদেশ। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনকে স্বাগত জানান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যা নিয়ে বিতর্ক শুরু হয়। যেহেতু প্রিয়াঙ্কা রাষ্ট্রপুঞ্জের শুভেচ্ছাদূত, তাই কোন একটি দেশের হয়ে কথা বলার জন্য তাঁর বিরুদ্ধে পিটিশন দায়ের করেছে পাকিস্তান। তাতে স্বাক্ষর করেছেন পাকিস্তানের নাগরিকরা। বিতর্কে …
আরও পড়ুন »ইতিহাস সাক্ষী রেখে জরাগ্রস্ত ‘মোয়াই’ মূর্তি
ভাস্কর মান্না : না দেখাকে দেখা, না জানাকে জানা, না চেনাকে চেনার জন্য মানুষ পাড়ি দেয় দূর দিগন্তে। তেমনই সারা বিশ্ব থেকে চিলির ইস্টার দ্বীপের ‘মোয়াই’ মূর্তি দেখতে আসেন পর্যটকেরা। ইস্টার আইল্যান্ডের উপকূল ঘেঁষে ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে এই মোয়াই মূর্তি। তবে কালের নিয়মে সবকিছু দীর্ঘস্থায়ী নয়, তাই হয়তো …
আরও পড়ুন »বায়ুসেনার কমান্ডার অভিনন্দনকে অভিনন্দন জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড
ওয়েব ডেক্স : আসন্ন বিশ্বকাপে ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট খেলা নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে। সেবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। তারা সরকারের উপরেই সিদ্বান্ত নেওয়ার কথা বলেছেন। তবে পাকিস্তান সেনার হতে বন্দী ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার বায়ুসেনার এই …
আরও পড়ুন »শ্রী’র মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রিয় শাড়ী নিলাম করলেন বনি
ওয়েব ডেস্ক একবছর আগে এই দিনই সেই মারাত্মক খবরটি ম্লান করে দিয়েছিল বলিউডকে। দুবাইয়ে এক হোটেলে মৃত্যু হয় শ্রীদেবীর। তাঁর স্মৃতিতে শ্রী’র অন্যতম প্রিয় শাড়ীর মধ্যে একটি নিলাম করলেন বনি কাপুর। শাড়ী বিক্রির টাকা নারীদের উন্নয়নে দেওয়া হবে। যে শাড়ীটি নিলামে দেওয়া হয়েছে, সেটি রাজস্থানের তাঁতিদের হাতে বোনা কোটা সিল্ক। …
আরও পড়ুন »পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কটে নারাজ সচিন
নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে বয়কট করার সিদ্ধান্তে নারাজ ভারতীয় কিংবদন্তি শচীন তেন্ডুলকর। তিনি মনে করেন ম্যাচ খেলে পাকিস্তানকে হারানোটাই হবে ভারতের কাছে বেশি গর্বের। তাছাড়া বিনা লড়াইয়ে পাকিস্তানকে ২ পয়েন্ট দিতে রাজি নয় মাস্টার ব্লাস্টার। ১৪ ফেব্রুয়ারি পাকিস্তান মদতপুষ্ট জইশ-ঈ-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর হামলায় শহীদ হয়েছে ৪০ জন …
আরও পড়ুন »অ্যাড জিঙ্গল থেকে রবীন্দ্রসঙ্গীত, সব জায়গায় শূন্যতা তৈরি করে দিলেন প্রতীক
। তরুণ সেন বাংলা সঙ্গীত জগতের একটি জনপ্রিয় নাম প্রতীক চৌধুরী। মাত্র পঞ্চান্ন বছর বয়সে হঠাত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গতকাল ১৯ ফ্রেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। প্রতীক গান শিখতে শুরু করেছিলেন একেবারে ছোট্ট বয়স থেকেই। মা পূর্ণিমা চৌধুরী ছিলেন সঙ্গীতজ্ঞা। তাই ছোট্ট প্রতীককে তালিম দিতে শুরু করেন তিনি নিজেই। এদিক থেকে …
আরও পড়ুন »জয় গোস্বামী পশ্চিমবঙ্গের প্রথম কবি, যিনি পাচ্ছেন সর্বভারতীয় মূর্তিদেবী পুরস্কার
তরুণ সেন ‘দু’দণ্ড ফোয়ারা মাত্র’ কাব্যগ্রন্থের জন্য কবি জয় গোস্বামীকে এ-বছর দেওয়া হচ্ছে একত্রিশতম মূর্তিদেবী পুরস্কার। এই পুরস্কারটি সর্বভারতীয় ভাষার শ্রেষ্ঠ সাহিত্যের জন্য দেওয়া হয়। ১৯৮৩ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় থাকে এবং এই প্রথম কোনও বাঙালি সাহিত্যিক এই পুরস্কার পাচ্ছেন। এর আগে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন …
আরও পড়ুন »ঘরোয়া জীবনানন্দের অজানা কাহিনি
পার্থসারথি পাণ্ডা দেশপ্রিয় পার্কের এক বেঞ্চে বসে কবি বিমলচন্দ্র ঘোষ একদিন জীবনানন্দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় এক বড় বাড়ির পরিচারিকার কোল থেকে একটি শিশুকে পড়ে যেতে দেখলেন বিমলচন্দ্র, দেখলেন শিশুটিকে সুতীব্র স্বরে কেঁদে উঠতেও। সেই কান্না শুনে জীবনানন্দ তাঁর প্রত্যাশা মতো আকুল হননি, ফিরেও তাকাননি। বরং বিরক্ত হয়ে বলেছিলেন, …
আরও পড়ুন »পুলওয়ামা হামলা: ইউ টিউব থেকে পাক শিল্পীদের গান সরালো টি সিরিজ
ওয়েব ডেস্ক পুলওয়ামা হামলার প্রতিবাদে ইউ টিউব থেকে পাকিস্তানী শিল্পীদের গান সরিয়ে দিল টি-সিরিজ। শনিবারই মহারাষ্ট্র নবনির্মাণ সেবার চলচ্চিত্র শাখা চিত্রপট সমস্ত মিউজিক কোম্পানীগুলিকে পাকিস্তানী গায়কদের সঙ্গে কাজ না করার নির্দেশ দিয়েছিল । এমএনএস চিত্রপটের তরফে জানানো হয়, রেকর্ডিং কোম্পানীগুলি অবিলম্বে পাকিস্তানী গায়কদের সঙ্গে কাজ করা বন্ধ না করলে চিত্রপট …
আরও পড়ুন »শহীদ স্মরণে আজ ‘কালা দিবস’ পালন করবে বলিউড
ভাস্কর মান্না : কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার নিন্দায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৭ ফেব্রুয়ারি রবিবার ‘কালা দিবস’ পালন করবে বলিউড। এর আগে সিনেমা, সাহিত্য, খেলা বিভিন্ন পেশার কলাকুশলীরা সহ গোটা দেশ তথা বিশ্বের নানা প্রান্ত থেকে এই হামলার নিন্দা করা হয়েছে। এবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার ‘কালা দিবস’ …
আরও পড়ুন »কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য সিধুর
ভাস্কর মান্না : বৃহস্পতিবার কাশ্মীরের অবন্তীপোরায় জঙ্গি হামলায় ৪৪ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গী সংগঠন জইশ-ই-মহম্মদ। যা নিয়ে সারা বিশ্ব আজ সরব হয়েছে। এই ঘটনা জানার পর আমেরিকা পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধ করার কথা ঘোষণা করেছে। পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে ধ্বংস করতে রাশিয়া, …
আরও পড়ুন »ফের বলিউডে পাড়ি দিচ্ছে ঋতুপর্ণা
ভাস্কর মান্না : আবারও বলিউডে দোরগোড়ায় পা রাখতে চলেছে বাংলার অন্যতম সেরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগেও বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ঋতুপর্ণাকে। তবে এবার একেবারে অন্য রূপে দেখা যাবে ঋতুপর্ণাকে। কারণ সিঙ্গেল মম এবং তার সন্তানকে নিয়ে তৈরি এই ছবিতে ঋতুর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে …
আরও পড়ুন »সুভাষ মুখোপাধ্যায়: পদাতিকের লং-মার্চ জন্মশতবর্ষ থেকে সহস্রাব্দের দিকে
পার্থসারথি পাণ্ডা সুভাষ মুখোপাধ্যায় কবি হিসেবে কবিতার কাছে যতটা দায়বদ্ধ, তার চেয়েও অনেক বেশি দায়বদ্ধ মানুষের কাছে। নিতান্তই সাধারণ মানুষের কাছে পৌঁছবার আকুলতা তাঁর ছিল বলেই, তিনি তাঁর সদ্য লেখা কবিতা শোনাতে ছুটে যাননি কখনোই কোন প্রতিষ্ঠিত বা বর্ষিয়ান কবি-সাহিত্যিকের দরবারে, তাঁর কবিতার প্রথম শ্রোতা ছিলেন তাই বাড়ির বর্ষীয়ান কাজের …
আরও পড়ুন »শ্রীকান্ত, সিবিআই ও শাঁখের করাত
তরুণ সেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুই জেরক্স সেন্টার ভেঙ্কটেশ ফিল্মস ও এসকে মুভিজের মধ্যে ক’দিন বেশ ঠাণ্ডা যুদ্ধ চলেছিল বাংলাদেশের হিরো শাকিব খানকে নিয়ে। বাংলাদেশ থেকে হিরো এবং হিরোইন আমদানিতে এক নম্বরে এসকে। তারা বাংলাদেশের বাণিজ্যিক ছবির এক নম্বর হিরো শাকিব খানকে নিয়ে ক’বছর হল ছবি করতে শুরু …
আরও পড়ুন »সিবিআইয়ের কবলে মোহতা, টলিপাড়ায় একাধিপত্ত্বের যুগের অবসানের ইঙ্গিত?
তরুণ সেন : শ্রীকান্ত মোহতাকে সি বি আই যে আজ ভুবনেশ্বর নিয়ে যাচ্ছে, সেকথা মিডিয়া মারফৎ বৃহস্পতিবারই রাষ্ট্র হয়ে গিয়েছিল। এবং তাতে স্টুডিও পাড়ায় জল্পনাও শুরু হয়ে গিয়েছিল যে, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সুদীপ বন্দোপাধ্যায় আর তাপস পালের মতোই শ্রীকান্ত স্যারের ভবিষ্যৎও এবার এক-দেড় বছরের জন্য আপাতত শ্রীক্ষেত্রের সি বি আই শ্রীঘরে …
আরও পড়ুন »আজ রাষ্ট্রপতি ভবনে বিশেষ প্রিমিয়ার ‘মণিকর্ণিকা’র
ওয়েব ডেস্ক হল রিলিজের আগে ‘মণিকর্ণিকা’ র বিশেষ প্রিমিয়ার হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য। আজ রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে দেখানো হবে সিনেমাটি। রাষ্ট্রপতির সঙ্গে বসে সিনেমাটি দেখবেন ছবির পরিচালক ও কলাকুশলীরা। ফিল্মটির প্রোডাকশন হাউজের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি তাঁদের সিনেমাটি বিশেষভাবে দেখবেন, তাঁরা এতে আপ্লুত। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জীবনী অনুকরণে …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news