ওয়েব ডেস্ক
পুলওয়ামা হামলার প্রতিবাদে ইউ টিউব থেকে পাকিস্তানী শিল্পীদের গান সরিয়ে দিল টি-সিরিজ। শনিবারই মহারাষ্ট্র নবনির্মাণ সেবার চলচ্চিত্র শাখা চিত্রপট সমস্ত মিউজিক কোম্পানীগুলিকে পাকিস্তানী গায়কদের সঙ্গে কাজ না করার নির্দেশ দিয়েছিল । এমএনএস চিত্রপটের তরফে জানানো হয়, রেকর্ডিং কোম্পানীগুলি অবিলম্বে পাকিস্তানী গায়কদের সঙ্গে কাজ করা বন্ধ না করলে চিত্রপট নিজের মতো করে ব্যবস্থা নেবে। এরপরই টি-সিরিজ ইউ টিউব থেকে রাহত ফতেহ আলি খান এবং আতিফ আসলামের গান সরিয়ে দেয়। সম্প্রতি এই দুই পাকিস্তানী গায়কের সঙ্গে দুটি সিঙ্গল অ্যালবামের চুক্তি করেছিল টি-সিরিজ। ২০১৬ সালে উরি হামলার পর ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত পাকিস্তানী শিল্পীদের ভারত ছেড়ে যাওয়ার হুমকি দেন রাজ ঠাকরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news