ওয়েব ডেক্স :
ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে সারাদেশ। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনকে স্বাগত জানান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যা নিয়ে বিতর্ক শুরু হয়। যেহেতু প্রিয়াঙ্কা রাষ্ট্রপুঞ্জের শুভেচ্ছাদূত, তাই কোন একটি দেশের হয়ে কথা বলার জন্য তাঁর বিরুদ্ধে পিটিশন দায়ের করেছে পাকিস্তান। তাতে স্বাক্ষর করেছেন পাকিস্তানের নাগরিকরা।
বিতর্কে শুরু হয় গত সপ্তাহে ২৬ শে ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার বিরুদ্ধে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। তারপর ভারতীয় বায়ুসেনার কমান্ডার অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান। যা নিয়ে উৎসাহে মেতে ওঠে গোটা দেশ। বায়ুসেনার এই কৃতিত্বকে কুর্নিশ জানাই সমস্ত আমজনতা। বাদ যায়নি সিনেমা জগতের শিল্পীরাও। তারাও বায়ুসেনার এই পরাক্রমকে স্বাগত জানিয়েছেন। যার মধ্যে অন্যতম ছিলেন প্রিয়াঙ্কা। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “জয় হিন্দ। # ইন্ডিয়ান আর্মড ফোর্সেস।
২০১০ সাল থেকে রাষ্ট্রপুঞ্জের গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন প্রিয়াঙ্কা। এই সংস্থা পৃথিবীর বিভিন্ন জায়গায় অবহেলিত শিশুদের নিয়ে সচেতনতা তৈরি, নারীর অধিকার সুনিশ্চিত করা, তাদের কাছে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে। এই সংস্থার সদস্য হয়ে প্রিয়াঙ্কার নিরপেক্ষ মন্তব্য করা উচিত বলে মনে করেন পাকিস্তানের বুদ্ধিজীবী মহল। তাই ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে প্রিয়াঙ্কাকে সরানোর দাবি তুলে www.avaaz.org ওয়েবসাইটে পিটিশন দায়ের করেন তারা।
তবে প্রিয়াঙ্কা চোপড়া ও ইউনিসেফের তরফে এখনও পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি। প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া দীর্ঘদিন সেনা হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেছেন। তাই সেনাবাহিনীর সঙ্গে তার একটা পারিবারিক সম্পর্ক আগে থেকেই ছিল। তাছাড়া নিজের দেশের সেনাবাহিনীর প্রশংশা প্রিয়াঙ্কা এর আগেও করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news