Breaking News
Home / TRENDING / শ্রী’র মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রিয় শাড়ী নিলাম করলেন বনি

শ্রী’র মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রিয় শাড়ী নিলাম করলেন বনি

ওয়েব ডেস্ক

একবছর আগে এই দিনই সেই মারাত্মক খবরটি ম্লান করে দিয়েছিল বলিউডকে। দুবাইয়ে এক হোটেলে মৃত্যু হয় শ্রীদেবীর। তাঁর স্মৃতিতে শ্রী’র অন্যতম প্রিয় শাড়ীর মধ্যে একটি নিলাম করলেন বনি কাপুর। শাড়ী বিক্রির টাকা নারীদের উন্নয়নে দেওয়া হবে। যে শাড়ীটি নিলামে দেওয়া হয়েছে, সেটি রাজস্থানের তাঁতিদের হাতে বোনা কোটা সিল্ক। বেগুনী রঙের শাড়ীটি শ্রী মাঝেমধ্যেই পড়তেন। জানা গিয়েছে, এই শাড়ীটির দাম শুরু হয় ৪০ হাজার টাকা থেকে। এখনও পর্যন্ত এর দাম হয়েছে ১লক্ষ ৪০হাজার টাকা। আরও দাম বাড়তে পারে এই শাড়ীটির।
শ্রীদেবী শাড়ি পড়তে খুবই পছন্দ করতেন। তাঁর অনুরাগীদের মধ্যেও শ্রী’র শাড়ী নিয়ে বেশি রকমের মাতামাতি ছিল। তাঁর শাড়ির অনুকরণে অসংখ্য সংস্থা শাড়ি তৈরি করেছে। অনলাইন স্টোরও। শ্রী’র দুই কন্যা জহ্বানবী ও খুশীও মায়ের কালেকশনের সাড়ী পড়তে ভালবাসেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *