Breaking News
Home / TRENDING / জয় গোস্বামী পশ্চিমবঙ্গের প্রথম কবি, যিনি পাচ্ছেন সর্বভারতীয় মূর্তিদেবী পুরস্কার

জয় গোস্বামী পশ্চিমবঙ্গের প্রথম কবি, যিনি পাচ্ছেন সর্বভারতীয় মূর্তিদেবী পুরস্কার

তরুণ সেন

‘দু’দণ্ড ফোয়ারা মাত্র’ কাব্যগ্রন্থের জন্য কবি জয় গোস্বামীকে এ-বছর দেওয়া হচ্ছে একত্রিশতম মূর্তিদেবী পুরস্কার। এই পুরস্কারটি সর্বভারতীয় ভাষার শ্রেষ্ঠ সাহিত্যের জন্য দেওয়া হয়। ১৯৮৩ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় থাকে এবং এই প্রথম কোনও বাঙালি সাহিত্যিক এই পুরস্কার পাচ্ছেন। এর আগে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন নির্মল বর্মা, বিষ্ণু প্ৰভাকরের মতো প্রখ্যাত সাহিত্যিকরা। ১৯৮৩ সালে সর্বপ্রথম এই পুরস্কার পান কন্নড় সাহিত্যিক সি কে নাগরাজ রাও। এটি ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার সমিতিরই একটি ‘মোস্ট প্রেস্টিজিয়াস’ পুরস্কার।

মূর্তিদেবী পুরস্কার শুধুমাত্র ভারতীয় ভাষার ভারতীয় সাহিত্যিকদেরই দেওয়া হয়। বছরের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তির জন্যই এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। এই পুরস্কারের অৰ্থমূল্য চার লক্ষ টাকা। এর সঙ্গে দেওয়া মানপত্র, শাল এবং দেবী সরস্বতীর মূর্তি।

যদিও পুরস্কারের ঘোষণা হয়েছিল ২০১৭ সালে, কিন্তু অভ্যন্তরীণ কিছু কারণে এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান এ-যাবৎ করা সম্ভব হয়ে ওঠেনি। সেটাই অনুষ্ঠিত হবে এবার, আগামী ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় ভারতীয় ভাষা পরিষদে। এদিন কবি জয় গোস্বামীর হাতে পুরস্কার তুলে দেবেন বাংলা কাব্যজগতের অভিভাবক কবি শ্রীশঙ্খ ঘোষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক পর পরই এই প্রাপ্তি বাংলা সাহিত্য জগৎ ও বাঙালির কাছে অত্যন্ত গর্বের। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে কবি জয় গোস্বামী অসংখ্য পুরস্কারের সঙ্গে অর্জন করে নিয়েছেন ভারতীয় ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ সম্মানটিও— সাহিত্য আকাডেমি পুরস্কার, ২০০০ সালে, ‘পাগলী, তোমার সঙ্গে’ কাব্যের জন্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *