Breaking News
Home / TRENDING / পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কটে নারাজ সচিন

পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কটে নারাজ সচিন

নিজস্ব সংবাদদাতা :

 

বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে বয়কট করার সিদ্ধান্তে নারাজ ভারতীয় কিংবদন্তি শচীন তেন্ডুলকর। তিনি মনে করেন ম্যাচ খেলে পাকিস্তানকে হারানোটাই হবে ভারতের কাছে বেশি গর্বের।  তাছাড়া বিনা লড়াইয়ে পাকিস্তানকে ২ পয়েন্ট দিতে রাজি নয় মাস্টার ব্লাস্টার।

 

১৪ ফেব্রুয়ারি পাকিস্তান মদতপুষ্ট জইশ-ঈ-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর হামলায় শহীদ হয়েছে ৪০ জন ভারতীয় জওয়ান। যা নিয়ে গোটা দেশ পাকিস্তান বিরোধিতায় মুখর হয়। সেই আঁচ গিয়ে পরে ক্রিকেটের মাঠেও। অনেক ক্রিকেটার থেকে সাধারণ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা জানায়। কিন্তু এবার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে ম্যাচ না খেলে পাকিস্তানকে দু’পয়েন্ট দেওয়াকে ঘৃণা করেন শচীন।  সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেন, বিশ্বকাপে সব ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ফের ওদের হারানোর সময় এসেছে। আমি ব্যক্তিগতভাবে ওদের ২ পয়েন্ট দেওয়াকে ঘৃণা করি। প্রসঙ্গত, ওইদিন ভারত যদি ম্যাচ বয়কট করে তাহলে দু’দলের মধ্যে ২ পয়েন্ট করে ভাগাভাগি হবে। এরপরই সচিন জানান, “একথা বললেও ভারত আমার কাছে সর্বাগ্রে। তাই দেশ যা সিদ্ধান্ত নেবে, আমি মনেপ্রাণে সেটাই সমর্থন করব।” এর আগে পাকিস্তানের সঙ্গে খেলা বয়কট নিয়ে আপত্তি জানিয়েছিলেন আরেক কিংবদন্তী সুনীল গাভাস্কার।  তবে ম্যাচ খেলা হবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটি। তারা পুরোটাই কেন্দ্রের উপর ছেড়ে দিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *