ওয়েব ডেক্স :
আসন্ন বিশ্বকাপে ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট খেলা নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে। সেবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। তারা সরকারের উপরেই সিদ্বান্ত নেওয়ার কথা বলেছেন। তবে পাকিস্তান সেনার হতে বন্দী ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।
শুক্রবার বায়ুসেনার এই অফিসার দেশে ফিরতেই টুইট করে দেশের এই নায়ককে স্বাগত জানিয়েছে বিসিসিআই। তারা লিখেছে, “আকাশের মতো তুমি এখন আমাদের হৃদয়েও রাজত্ব করছো। আগামী প্রজন্ম তোমার ব্যক্তিত্বে অনুপ্রাণিত হবে।” এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলি একটি স্কেচ পোস্ট করে লেখেন, “আসল নায়ক। আপনার কাছে মাথা নত করছি। জয় হিন্দ।” প্রাক্তণ ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ টুইট করে বলেছেন, “তোমাকে ফিরে পেয়ে আমরা গর্বিত। তোমার দক্ষতা, সাহস এবং দৃঢ় মানসিকতার সামনে মাথা নত করছি।”
উল্লেখ্য, গত বুধবার ভারতের আকাশসীমায় ঢুকে পড়া পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের সীমানায় ঢুকে পড়েছিলেন বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমান। তারপর পাকিস্তানি সেনার হাতে আটকে পড়েন তিনি। শেষ পর্যন্ত শুক্রবার রাতে আন্তর্জাতিক চাপে জেনেভা কনভেনশন অনুযায়ী অভিনন্দন কে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news