Breaking News
Home / TRENDING / কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য সিধুর

কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য সিধুর

ভাস্কর মান্না :

বৃহস্পতিবার কাশ্মীরের অবন্তীপোরায় জঙ্গি হামলায় ৪৪ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গী সংগঠন জইশ-ই-মহম্মদ। যা নিয়ে সারা বিশ্ব আজ সরব হয়েছে। এই ঘটনা জানার পর আমেরিকা পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধ করার কথা ঘোষণা করেছে। পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে ধ্বংস করতে রাশিয়া, ভারতের সঙ্গে একযোগে জঙ্গি দমন করার ইচ্ছা প্রকাশ করেছে। সেখানে দাঁড়িয়ে পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার নভোজিত সিং সিধু বলেন, “আতঙ্কবাদিদের কোন জাত, ধর্ম, দেশ হয়না। আমি এই ঘটনার নিন্দা করছি।”   সিঁদুর এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। অনেকের মতে, ওই জঙ্গি সংগঠনটি যে পাকিস্তানের সাহায্যে এই হামলা করেছে, সেটা গোটা বিশ্ব জানে। অথচ, সিধু এখন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন।” আবার অনেকে সিধুর মন্তব্যকে কটাক্ষ করে বলেন, ইমরান খানের প্রধানমন্ত্রীর পার্টিতে পাকিস্তানে গিয়ে কী সে দেশের রাষ্ট্রদূত হিসেবে এখানে কাজ করছেন?

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *