Breaking News
Home / TRENDING / আজ রাষ্ট্রপতি ভবনে বিশেষ প্রিমিয়ার ‘মণিকর্ণিকা’র

আজ রাষ্ট্রপতি ভবনে বিশেষ প্রিমিয়ার ‘মণিকর্ণিকা’র

ওয়েব ডেস্ক

হল রিলিজের আগে ‘মণিকর্ণিকা’ র বিশেষ প্রিমিয়ার হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য। আজ রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে দেখানো হবে সিনেমাটি। রাষ্ট্রপতির সঙ্গে বসে সিনেমাটি দেখবেন ছবির পরিচালক ও কলাকুশলীরা। ফিল্মটির প্রোডাকশন হাউজের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি তাঁদের সিনেমাটি বিশেষভাবে দেখবেন, তাঁরা এতে আপ্লুত। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জীবনী অনুকরণে তৈরি ‘মণিকর্ণিকা’। এই সিনেমার বেশ কিছু অংশ পরিচালনা করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এই ছবির মুখ্য ভূমিকায়ও তিনি রয়েছেন। এছাড়াও ছবিতে রয়েছেন অঙ্কিতা লোখণ্ডে, সোনু সুদ, যীশু সেনগুপ্ত, ড্যানি, অতুল কুলকার্ণি, সুরেশ ওবেরয় প্রমুখ। আগামি ২৫ জানুয়ারি দেশজুড়ে রিলিজ করবে মণিকর্ণিকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *