Breaking News
Home / TRENDING / ফের বলিউডে পাড়ি দিচ্ছে ঋতুপর্ণা

ফের বলিউডে পাড়ি দিচ্ছে ঋতুপর্ণা

ভাস্কর মান্না :

আবারও বলিউডে দোরগোড়ায় পা রাখতে চলেছে বাংলার অন্যতম সেরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগেও বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ঋতুপর্ণাকে। তবে এবার একেবারে অন্য রূপে দেখা যাবে ঋতুপর্ণাকে। কারণ সিঙ্গেল মম এবং তার সন্তানকে নিয়ে তৈরি এই ছবিতে ঋতুর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অনুরাগ কাশ্যপকে।

 

হরি বিশ্বনাথের ‘বাসুরি’  নিয়ে আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সিনেমায় ঋতুপর্ণার স্বামীর চরিত্রে অনুরাগ কাশ্যপকে এবং ছেলের চরিত্রে হর্ষিলকে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা চক্রবর্তীকে। এই ছবির ক্রিয়েটিভ প্রডিউসার শতরূপা সান্যাল। যিনি সম্প্রতি একটি শর্ট ফিল্ম এর পরিচালনা করেছেন।  চলতি মাসেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছে তারা। শুটিং হবে মূলত ঝাড়খন্ড অঞ্চলে।

 

উল্লেখ্য, এর আগে ১৯৯৪ সালে প্রথম ‘তিসরা কৌন’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ঋতুপর্ণা। এরপর অনেক হিন্দি ছবিতেই তাঁকে দেখা গিয়েছে। এর মধ্যে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘মে মেরি পত্নি অর ও’- তে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বলিউডে শেষ ছবি করেছিলেন ২০১৩ সালে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *