Breaking News
Home / TRENDING (page 995)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

BREAKING-এবার বাঙালির পোস্ত পাওয়া যাবে মুম্বইতেও! কেন? বলছি।

মধুমন্তী  : নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘পোস্ত’ তৈরি হচ্ছে হিন্দিতে। শোনা যাচ্ছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্র করবেন নাকি অমিতাভ বচ্চন। মুম্বই সূত্রে জানা গেছে, এই চরিত্র খুব পছন্দেরও বিগ বি-র। এ প্রসঙ্গে শিবপ্রসাদকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “পোস্ত’ হিন্দিতে হচ্ছে তা নিশ্চিত। তবে বিগ বি অভিনয় করতে রাজি হবেন …

আরও পড়ুন »

দীপিকা পাড়ুকোন হলিউড নায়িকাদের সঙ্গে এক তালিকায়

ওয়েব ডেস্ক: দীপিকা পাড়ুকোন সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতী’র জন্য যে-পারিশ্রমিক হাঁকিয়েছেন তাতে সকলেরই চক্ষুচড়ক গাছ। মাধুরী দীক্ষিত, শ্রীদেবীরা তো কল্পনাও করতে পারেননি! মুম্বই টিনসেল টাউনের প্রযোজক, পরিচালক, পরিবেশক— সব মহলেরই চোখ ট্যারা হয়ে গেছে! ‘পদ্মাবতী’ ছবির নামভূমিকায় সঞ্জয় নির্বাচন করলেন দীপিকাকে। পারিশ্রমিকের কথা দীপিকা নাকি বলেন, আমাকে ১৫ কোটি টাকা …

আরও পড়ুন »

বসিরহাটের ঘটনায় রদবদল আইপিএস মহলে

নীল বণিক : অবশেষে বসিরহাটের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা আটকাতে না পারার ব্যর্থতার দায় নিল রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রক। গোষ্ঠী সংঘর্ষের ঘটনা সঠিক ভাবে সামলাতে না পারার জন্য একাধিক পুলিশ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রক। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে সরানো হল। অপেক্ষাকৃত কম গুরূত্বপূর্ণ পদে তাঁকে বদলি করা হয়েছ। ভাস্কর …

আরও পড়ুন »

বসিরহাট নিয়ে বিজেপিকে দুষলেন মমতা, কি বললেন? (দেখুন ভিডিয়ো)

ওয়েব ডেস্ক : বসিরহাটে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। যা সরকার একেবারেই বরদাস্ত করবে না বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ  বসিরহাটের গোষ্ঠী সংঘর্ষের পিছনে বিজেপির চক্রান্ত কাজ করেছে। তার সঙ্গে পুলিশকেও সতর্ক থেকে শান্তি ফেরাতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন তিনি দেখুন সঙ্গের ভিডিয়ো     লাইক শেয়ার ও …

আরও পড়ুন »

Exclusive-বাদুড়িয়া নিয়ে গান লিখতে প্রবৃত্তি নেই ক্যাকটাসের সিধুর, জাতীয় পুরস্কার প্রাপ্ত অনুপমেরও এইসবে রুচি নেই

মধুমন্তী  : যুগ বদলেছে। জীবনানন্দ দাশকে নিত্য বৌয়ের গঞ্জনা শুনতে হত। কবির কলমে তখন কবিতা আসত ঢের কিন্তু পকেটে পয়সা আসত না। একদিন সেইসময়ের আরেকজন কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে জীবনানন্দ বলেছিলেন, “বীরেন সিনেমার গান লিখলে এখন নাকি অনেক রোজগার হয়। আমি যদি চেষ্টা করি দুটো সিনেমার গানও লিখতে পারব না! কিছু …

আরও পড়ুন »

শাখামৃগ!

পার্থসারথি পাণ্ডা চৌদ্দপুরুষ উগরে দাও না সে-সব হবে সহ্য পোলার খিদে বংশে বাড়ুক সেটাও এহ বাহ্য ধর্ম? ভীষণ স্পর্শকাতর বিদগ্ধ সব রাষ্ট্রে মাছ ঢাকতে জাতের লড়াই রাজার নীতি শাস্ত্রে ধর্ম? নাচে পোস্ত খোলে ধর্ম নাচায় সঙ্ঘ হন্যে আপন লেজের খোঁজে স্বদেশ-নিখিল-বঙ্গ!   লাইক শেয়ার ও মন্তব্য করুন বিভিন্ন বিষয়ে ভিডিয়ো …

আরও পড়ুন »

Exclusive-১৭ বছরের বালক নয়, ইসলামের চোখে হামলাকারীরা অনেক বেশি অপরাধী, বাদুড়িয়া নিয়ে মন্তব্য কলকাতার বিশিষ্ট মৌলানার

দেবক বন্দ্যোপাধ্যায়  : একটি ১৭ বছরের ছেলে ভুল করেছে। সেই ভুলের পাল্টা দিতে গিয়ে একদল প্রাপ্তবয়স্ক মানুষ বাদুড়িয়ায় যে-কাণ্ড ঘটালেন তা অত্যন্ত অন্যায়, অপরাধ। কোনও বিজেপি নেতা নয়, কোনও হিন্দু ধর্মগুরুও নয়, চ্যানেল হিন্দুস্তানকে এই কথাগুলি বললেন এই রাজ্যের অত্যন্ত পরিচিত মুখ মৌলানা কারি ফজলুর রহমান। তাঁর কথায়, “ছেলে তো …

আরও পড়ুন »

অসামান্য অভিনেত্রী কেতকী কাজ পেতেন না জ্যোতি বসুর আমলে

কমলেন্দু সরকার  : আজ থেকে বছর চোদ্দো আগে মঞ্চের মায়া কাটিয়ে বিদায় নিয়েছিলেন কেতকী দত্ত। কেতকী দত্তের বাবা তারাকুমার ভাদুড়ি। মা প্রভা দেবী। আমার সঙ্গে কেতকীদির আলাপ মঞ্চে নয়, টালিগঞ্জ স্টুডিয়ো পাড়ায়। সম্ভবত টেকনিশিয়ানস স্টুডিয়োয়। ‘আনন্দলোক’ থেকে স্টুডিয়ো কভারেজে গিয়েছিলাম। সিরিয়ালের নাম স্মরণে নেই। কেতকীদি তখন ৬০-এর আশপাশে। সেই বয়সেও তিনি …

আরও পড়ুন »

প্রিয়তমা’র ৫৯, রনবীরের ফোন

মধুমন্তী  : ৭০-৮০ দশকের হিন্দি ছবির হার্টথ্রব নায়িকা ছিলেন। এখন বলিউডের প্রথম সারির হিরো রণবীর কাপুরের মা নিতু সিং-এর বয়স হল ৫৯। ১৯৬৬-তে রাজেন্দ্রকুমার-বৈজয়ন্তী মালা অভিনীত ‘সূরজ’-এ আত্মপ্রকাশ শিশুশিল্পী হিসেবে। তারপর একাধিক ছবি। তার মধ্যে ‘দো কলিয়াঁ’, ‘ওয়ারিস’, ‘প্রিয়তমা’, ‘ইয়ারানা’ উল্লেখযোগ্য। এরপর বছর সাতেক কাটলো। নিতু সিং তখন কিশোরী। পেলেন …

আরও পড়ুন »

পুজোর বাজার ভাসাবে বর্ষা, জেনে নিন কী বলছে আবহাওয়া দফতর

ওয়েব ডেস্ক : চলছে ভড়া বর্ষা। তাই সময়ে অসময়ে আকাশ কালো করে দুকূল ভাসিয়ে নিয়ে যাচ্ছে বৃষ্টি। ছাতা মাথায় নিত্যযাত্রীরা পড়েছেন মহা বিড়ম্বনায়। কখন যে আকাশের মতিগতি কেমন, তা বোঝা বড় দায়। এদিকে তো সামান্য বৃষ্টিতেই হাঁটু জলে ভেসে যায় কলকাতার রাস্তা। তবে তারও মধ্যে খুশির খবর বর্ষায় এবার বাড়ছে …

আরও পড়ুন »

জন্মদিনে বাড়ি ফিরলেন দাদা, সেলিব্রেশন হল রাতে (দেখুন ভিডিয়ো)

ওয়েব ডেস্ক : শনিবার ৪৫ এ পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক দিন আগে থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে সৌরভের সোশ্যাল সাইট। প্রতি বছরের মতো এবারও তাঁর বাড়ির সামনে ভক্তদের ভিড়। যদিও সারাদিন দেশের বাইরে ছিলেন মহারাজ। এমসিসি-র বৈঠক নিয়ে গত কয়েকদিন ধরেই লন্ডনে রয়েছেন তিনি। তবে কলকাতায় …

আরও পড়ুন »

যুব বিশ্বকাপ ফুটবলের থিম সঙে বং কানেকশন

ওয়েব ডেস্ক: যুব বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশের সঙ্গেসঙ্গেই হিট। সকলেরই ভাল লেগেছে। ভাল লাগারই কথা অমিতাভ ভট্টাচার্যের লেখায় চমৎকার সুর প্রীতম। তেমনই অপূর্ব গেয়েছেন বাবুল সুপ্রিয়। মুম্বইতে বিশ্বকাপ ড্র-এর দিনে মঞ্চে থিম সংটি গেয়ে মাতিয়ে দিলেন বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন সুরকার প্রীতমও।

আরও পড়ুন »

ইস্টবেঙ্গলে প্লাজার দেশের ডিফেন্ডার জিওন মিচেল

  ওয়েব ডেস্ক: ইস্টবেঙ্গলে আসছেন প্লাজার দেশ অর্থাৎ ত্রিনিদাদ টোবগোর ডিফেন্ডার জিওন মিচেল। ২৯ বছর বয়সি রক্ষণভাগের এই ফুটবলারের দক্ষিণ কোরিয়ায় ক্লাব ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। আর্জেন্টিনা-সহ বহু দেশের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও আছে মিচেলের। লালহলুদ তার রক্ষণভাগ শক্তপোক্ত করে নিল। প্লাজাও তার দেশের একজন সতীর্থও পেলেন।

আরও পড়ুন »

ত্রিশূলে কন্ডোম পরিয়েছিলেন শ্রীজাত, বাদুড়িয়া নিয়ে লিখতে গিয়ে মার্জিত, সংযমী

দেবক বন্দ্যোপাধ্যায়  : দু’দিন আগে কথা হচ্ছিল জয় গোস্বামীর সঙ্গে। বাদুড়িয়া কাণ্ডের নিন্দে করলেন জয় দা, নিজের মতো করে। কথায় কথায় জানতে চাইলাম নন্দীগ্রামের পর আপনি কয়েকটা সাংঘাতিক কবিতা লিখেছিলেন। বাদুড়িয়া কি আপনাকে কবিতা দিচ্ছে? জয় দা বললেন, সব ঘটনাতেই কবিতা আসবে তার কোনও মানে নেই। মনে দাগ কাটবে। কষ্ট হবে। …

আরও পড়ুন »

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫৭%

  ওয়েব ডেস্ক: ১ জুলাই থেকে ১৫৭% বর্ধিত হারে বাড়িভাড়া পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ১ জুলাই থেকে লাগু হচ্ছে সপ্তম কমিশনের সুপারিশ। এরফলে ৪৮ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন। যাঁরা এখন বেতনের সঙ্গে বাড়িভাড়া ভাতা পান ২৭ হাজার টাকা, তাঁদের এই ভাতা একলাফে বেড়ে হচ্ছে ৬০ হাজার টাকা! …

আরও পড়ুন »

ক্ষতিপূরণের দাবি বিজেপির

  ওয়েব ডেস্ক : বাদুড়িয়ার প্রথম বলি কার্তিক দাসের মৃত্যুতে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিক রাজ্য সরকার। দাবি করলেন বিজেপির রাজ্য সম্পাদক দীলিপ ঘোষ। বিজেপির অভিযোগ রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে শাসক দল। এখানে যদি চোলাই মদ খেয়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ পেতে পারে মানুষ তাহলে কার্তিক ঘোষ পাবে না কেন?   …

আরও পড়ুন »