Breaking News
Home / TRENDING (page 662)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

বরাহনগরে জুটমিলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

নিজস্ব সংবাদদাতা: বরাহনগরের জুটমিলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন। আজ দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। গোটা জুটমিল কারখানাটি দাউ দাউ করে জ্বলছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন »

নাথুলায় তুষারপাতে আটকে পড়া ২৫০০ পর্যটককে উদ্ধার করল সেনা

ওয়েব ডেস্ক: নাথুলায় ভারী তুষারপাতে আটকে পড়া ২৫০০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী। গতকাল সিকিমের নাথুলায় ভারত-চায়না সীমান্তের ১৭ কিলোমিটার দূরত্বে ভারী তুষারপাতে মহিলা ও শিশু সহ আটকে পড়ে আড়াই হাজার পর্যটক। হঠাৎই তীব্র তুষারপাত শুরু হয় ওই পাহাড়ি এলাকায়। তখন নাথুলার ভারত-চিন সীমান্তের কাছাকাছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন প্রায় …

আরও পড়ুন »

পাহাড় হিমাঙ্কের নীচে, শহরে ১০.০৬, শীতের ব্যাটে বিরাট দাপট

ওয়েব ডেস্ক: শীতের ব্যাটে বিরাট দাপট। শহরের পারদ নামল ১০-এর কোঠায়। গত এক দশকে এমন হাড় কাঁপানো ঠাণ্ডার মুখোমুখি হয়নি কলকাতার মানুষ। বড়জোর গায়ে হালকা শীতের পোশাক চাপিয়ে সংবাদপত্রে পড়েছে পুরুলিয়া কী বাঁকুড়ায় খুব শীত পড়েছে। এবার সেই শীত টের পাওয়া যাচ্ছে গড়িয়াহাট ধর্মতলা, শ্যামবাজার থেকে দমদমের অলিগলিতে। সবচেয়ে বড় …

আরও পড়ুন »

ভোটের আগেই কমিশনে নালিশ, কৌশলে রাজ্যকে চাপ বিজেপির

নীল বণিক: এবার মমতার প্রশাসনের উপর কৌশলী চাপ দিতে তৎপর বিজেপি। সূত্রের খবর, দিল্লির বিজেপির ভোট ‘ম্যানেজার’রা এখন থেকেই এই কৌশল নিতে চায়। সেই কারণেই আগামী ৩১ জানুয়ারি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন বিজেপির একটি প্রতিনিধি দল। জানা গিয়েছে, সেই প্রতিনিধি দলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় …

আরও পড়ুন »

এবার রাজ্যে ভোট প্রচারে বিশ্বহিন্দু পরিষদ

নীল বণিক: এবার রাজ্যে সরাসরি ভোট প্রচারে নামছে বিশ্বহিন্দু পরিষদ। চলতি সপ্তাহে দিল্লিতে সংগঠনের সদর দফতরে একটি বৈঠক হয়। সেই বৈঠকেই ঠিক হয় মমতার রাজ্যে সরাসরি ভোট প্রচারে নামা হবে। তবে গেরুয়া সংগঠনটি সরাসরি মাঠে ময়দানে নেমে ভোট প্রচার করবে না। রাজ্য বিশ্বহিন্দু পরিষদের কার্যকর্তারা প্রত্যেকটি মঠ, মন্দিরে যাবেন। সেখানে …

আরও পড়ুন »

১১ বছর পর, দার্জিলিং জমজমাট তুষারপাতে (দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক: দুপুর প্রথমে শুরু হয় শিলাবৃষ্টি। তারপরই আকাশ থেকে নেমে আসে তুলো তুলো বরফ। সাদা হয়ে যায় ম্যাল। তখন রাস্তায় বরফ, উঁচু-নীচু রাস্তার আশেপাশে দাঁড়ানো ঠকঠক করে কাঁপতে থাকা লম্বা-বেঁটে হোটেলের মাথায়ও বরফ। ১১ বছর পর আজ দুপুরে দার্জিলিং-এ শুরু হয়েছে তুষারপাত। শেষবার এই ঘটনা ঘটেছিল ২০০৭ সালে। ২০১৬তে …

আরও পড়ুন »

শীতে জবুথবু ভূস্বর্গ, ডাল লেক জমে বরফ (দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক: শীত জবুথবু ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের তাপমাত্র নেমেছে মাইনাস ৭ডিগ্রিতে। ডাল লেক জমে বরফ। https://youtu.be/0Fx80iKGiE0

আরও পড়ুন »

হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেল সঞ্জিত

প্রসেনজিৎ ধর: মাস খানেক আগে ত্রিপুরা থেকে একটি দলের সঙ্গে কলকাতায় ঘুরতে এসে হারিয়ে যান অনিল দাস (৭০)। এরপর অনিলের দিন কাটে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে। যেদিন যা পেয়েছেন তাই খেয়েছেন। কদিন আগে এভাবে পথে পথে ঘুরতে ঘুরতে কোন্নগরে হাজির হন অনিল। দু’দিন আগে কোন্নগরের নবচেতনা নামে একটি সেচ্ছাসেবী সংগঠন …

আরও পড়ুন »

পছন্দের চ্যানেল বেছে নিতে সময় বাড়াল ট্রাই, জানতে ক্লিক করুন

ওয়েব ডেস্ক: ২৯ নভেম্বরেই কেবল টিভির নতুন নিয়ম চালু হচ্ছে না। বাড়ছে সময়সীমা। যদিও ট্রাইয়ের আগের নির্দেশিকা অনুযায়ী পছন্দের চ্যানেল বেছে না নিলে ২৯ ডিসেম্বর থেকে পে-চ্যানেলগুলি বন্ধ হয়ে যাওযার কথা ছিল। কিন্তু কেবল গ্রাহকদের স্বস্তি দিয়ে বদল হল সময়। ট্রাইয়ের নতুন নির্দেশিকায় নতুন নিয়ম চালু হবে ৩১ জানুয়ারি। অতএব, গ্রাহকরা …

আরও পড়ুন »

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার’, ‘স্পিকটি নট’ মনমোহন

ওয়েব ডেস্ক: গতকাল বৃহস্পতিবার ইউটিউবে এসে গেছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার’ ছবির ট্রেলার। যা দেখে মনে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ক্ষমতায় থাকাকালীন একাধিক বাইরের চাপে ছিলেন। উল্লেখ্য, এই ছবিতে রাজনৈতিক চরিত্রগুলিকে সাহসের সঙ্গে স্বনামেই রাখা হয়েছে। মনমোহন মনমোহনই। সোনিয়া, রাহুলরাও নিজেদের চরিত্রে আছেন। আর সেই তাঁরা মনমোহনের উপর বিভিন্ন বিষয়ে …

আরও পড়ুন »

বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা

ওয়েব ডেস্ক: বিধানসভার নয়া ডেপুটি স্পিকার হলেন ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদা৷ শুক্রবার সর্ব সম্মতিক্রমে এই পদ পেলেন তিনি৷ কংগ্রেস, সিপিএম ও বিজেপি সহ সব বিরোধী দলের বিধায়করা এক যোগেই সুকুমারবাবুকে সমর্থন করেছেন৷ এদিন বিধাযনসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান থেকে বিজেপির দিলীপ ঘোষ, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী নতুন ডেপুটি …

আরও পড়ুন »

‘সাগরে’ সন্তদের সভায় ‘হিন্দু দরদী’ মুখ্যমন্ত্রী

নীল বণিক: গঙ্গা সাগরের সভায় নিজেকে ‘হিন্দু দরদী’ প্রমাণের চেষ্টা মুখ্যমন্ত্রীর। শুক্রবার মমতার সভায় ছিলেন বিভিন্ন মঠ, মন্দিরের মহান্ত মহারাজরা। তাঁদের সামনেই তৃণমূল সরকারের আমলে ‘সাগরে’র উন্নয়নের তথ্য তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে এখানকার রাস্তাঘাট কী ছিল! আর বর্তমানে কী হয়েছে! আমাদের সরকারের আমলে গঙ্গা সাগরে থাকার জায়গা …

আরও পড়ুন »

বার বার হামলা, জয় বন্দ্যোপাধ্যায়কে ‘এক্স’ নিরাপত্তা কেন্দ্রের

নীল বণিক: এবার বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় পাবেন কেন্দ্রীয় নিরাপত্তা। এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জয়ের উপর বেশ কয়েকবার হামলা হয়। হুগলী জেলার চণ্ডিতলায় হামলাটি ছিল বড়সড়। যে হামলার আহত হন বিজেপি নেতা। তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। এদিকে লোকসভার প্রচারে জয়কে প্রায় …

আরও পড়ুন »

মেট্রোর বিরুদ্ধে এফআইআর রাজ্যের

ওয়েব ডেস্ক: গতকালকের ঘটনায় মেট্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। আজ লালবাজারে গতকাল ঘটে যাওয়া দুর্ঘটনাটি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে এক দিকে যেমন ৭ দিনের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি কলকাতা মেট্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। গতকালকের ঘটনায় …

আরও পড়ুন »

স্পেশাল ভেন্টিলেশনে গুরুতর অসুস্থ কাদের খান

ওয়েব ডেস্ক: স্পেশালে ভেন্টিলেশনে কাদের খান। বর্ষীয়াণ অভিনেতার হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয়। ডায়াবেটিস-সহ একাধিক রোগে আক্রান্ত তিনি। ভুগছিলেন নিউমোনিয়াতেও। জানা গিয়েছে, অত্যাধিক শ্বাসকষ্টের কারণে তাঁকে স্পেশাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। এমনিতে বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন অনেক দিন । তাঁর অভিনীত শেষ ছবি ‘হো গ্যায়া হ্যায় দিমাগ …

আরও পড়ুন »

বুলন্দশহর কাণ্ডে গ্রেফতার ইন্সপেক্টরের হত্যাকারী

ওয়েব ডেস্ক বুলন্দশহর কাণ্ডে ইন্সপেক্টর সুবোধ সিংহের হত্যার ঘটনায় এক ট্যাক্সি চালককে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ। ওই ট্যাক্সি চালকই ইন্সপেক্টর সুবোধ সিংহকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। প্রশান্ত নাট নামের ওই ট্যাক্সি চালক সুবোধ সিংহকে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত সপ্তাহেই ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে …

আরও পড়ুন »