Breaking News
Home / TRENDING / ১১ বছর পর, দার্জিলিং জমজমাট তুষারপাতে (দেখুন ভিডিও)

১১ বছর পর, দার্জিলিং জমজমাট তুষারপাতে (দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক:

দুপুর প্রথমে শুরু হয় শিলাবৃষ্টি। তারপরই আকাশ থেকে নেমে আসে তুলো তুলো বরফ। সাদা হয়ে যায় ম্যাল। তখন রাস্তায় বরফ, উঁচু-নীচু রাস্তার আশেপাশে দাঁড়ানো ঠকঠক করে কাঁপতে থাকা লম্বা-বেঁটে হোটেলের মাথায়ও বরফ।

১১ বছর পর আজ দুপুরে দার্জিলিং-এ শুরু হয়েছে তুষারপাত। শেষবার এই ঘটনা ঘটেছিল ২০০৭ সালে। ২০১৬তে বরফ পড়ার মতো পরিস্থিতি হলেও শেষতক তার দেখা মেলেনি। কিন্তু এবার অনুকূল পরিবেশে সাদা চাদরের নীচে চলে গেছে রাজ্যের হিল স্টেশন। সূত্রের খবর, দার্জিলিং শহরের পাশাপাশি শুক্রবার ঘুমেও শুরু হয়েছে তুষারপাত।

 

এদিকে কলকাতার তাপমাত্র নেমেছে ১১.০২ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ বলছে, এরকম চললে এবার ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে শহরের পারদ। পূর্বাভাষ, বর্ষবরণের রাতে তাপমাত্রা নামতে পারে ১০-এর নীচে। উল্লেখ্য, কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা (১১.২ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *