নীল বণিক:
এবার মমতার প্রশাসনের উপর কৌশলী চাপ দিতে তৎপর বিজেপি। সূত্রের খবর, দিল্লির বিজেপির ভোট ‘ম্যানেজার’রা এখন থেকেই এই কৌশল নিতে চায়। সেই কারণেই আগামী ৩১ জানুয়ারি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন বিজেপির একটি প্রতিনিধি দল। জানা গিয়েছে, সেই প্রতিনিধি দলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও থাকবেন। দলের জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়, রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়রা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলবেন বলে খবর।
রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে অবগত করাবেন বিজেপি নেতারা। তাছাড়া রাজ্যের কয়েকজন পুলিশ কর্তার নামে নথি সহকারে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে নালিশ জানাবে বিজেপি বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news