Breaking News
Home / TRENDING / নাথুলায় তুষারপাতে আটকে পড়া ২৫০০ পর্যটককে উদ্ধার করল সেনা

নাথুলায় তুষারপাতে আটকে পড়া ২৫০০ পর্যটককে উদ্ধার করল সেনা

ওয়েব ডেস্ক:

নাথুলায় ভারী তুষারপাতে আটকে পড়া ২৫০০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী। গতকাল সিকিমের নাথুলায় ভারত-চায়না সীমান্তের ১৭ কিলোমিটার দূরত্বে ভারী তুষারপাতে মহিলা ও শিশু সহ আটকে পড়ে আড়াই হাজার পর্যটক। হঠাৎই তীব্র তুষারপাত শুরু হয় ওই পাহাড়ি এলাকায়। তখন নাথুলার ভারত-চিন সীমান্তের কাছাকাছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন প্রায় ২৫০০ পর্যটক। বিপর্যস্ত হয়ে পড়েন তাঁরা। এরপর সেনাবাহিনী নামে উদ্ধার কাজে।

খোলা আকাশের নীচ থেকে পর্যটকদের উদ্ধার করে সেনা ক্যাম্প সহ বিভিন্ন জায়গায় তাঁদের স্থানান্তরিত করা হয়। দেওয়া হয় গরম কাপড় ও খাবার। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, একে একে পর্যটকদের গ্যাংটক শহরে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *