Breaking News
Home / TRENDING / হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেল সঞ্জিত

হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেল সঞ্জিত

প্রসেনজিৎ ধর:

মাস খানেক আগে ত্রিপুরা থেকে একটি দলের সঙ্গে কলকাতায় ঘুরতে এসে হারিয়ে যান অনিল দাস (৭০)। এরপর অনিলের দিন কাটে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে। যেদিন যা পেয়েছেন তাই খেয়েছেন। কদিন আগে এভাবে পথে পথে ঘুরতে ঘুরতে কোন্নগরে হাজির হন অনিল। দু’দিন আগে কোন্নগরের নবচেতনা নামে একটি সেচ্ছাসেবী সংগঠন কম্বল বিতরণ করার সময় এই বৃদ্ধ অনিল দাসকে আবিষ্কার করে।

বৃদ্ধর পরিচয় জানতে চায় সংগঠনের সদস্যরা। তখনই অনিল জানান, তিনি ত্রিপুরা রাঙামাটি এলাকার বাসিন্দা। ঘটনা আন্দাজ করে সেচ্ছাসেবী সংগঠনটির পক্ষে ত্রিপুরার রাঙামাটি এলাকার বীরপুর পুলিশ স্টেশনে যোগাযোগ করা হয়। বীরপুর থানার পুলিশ অনীল দাসের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে। এভাবেই হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে ফিরে পায় আত্মীয়রা।

আজ শুক্রবার ত্রিপুরা থেকে কলকাতায় আসে অনীল দাসের ছেলে সঞ্জিত দাস। বহুদিন পর বাবাকে পেয়ে আবেগ ভাসেন সঞ্জিত। উত্তরপাড়া থানার সহযোগিতায় আজ বাবা অনীল দাসকে ছেলে সঞ্জিত দাসের হাতে তুলে দেয় নবচেতনা সেচ্ছাসেবী সংঘঠন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *