Breaking News
Home / TRENDING / ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার’, ‘স্পিকটি নট’ মনমোহন
The Accidental Prime Minister Manmohan Singh firstlook poster

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার’, ‘স্পিকটি নট’ মনমোহন

ওয়েব ডেস্ক:

গতকাল বৃহস্পতিবার ইউটিউবে এসে গেছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার’ ছবির ট্রেলার। যা দেখে মনে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ক্ষমতায় থাকাকালীন একাধিক বাইরের চাপে ছিলেন। উল্লেখ্য, এই ছবিতে রাজনৈতিক চরিত্রগুলিকে সাহসের সঙ্গে স্বনামেই রাখা হয়েছে। মনমোহন মনমোহনই। সোনিয়া, রাহুলরাও নিজেদের চরিত্রে আছেন। আর সেই তাঁরা মনমোহনের উপর বিভিন্ন বিষয়ে চাপ তৈরি করেন। ট্রেলার দেখে মনে হয় কার্যত মনমোহন ছিলেন একজন অসহায় দর্শক। অন্যের হ্যাঁতেই তাঁকে বাধ্য হয়ে হ্যাঁ মেলাতে হচ্ছে পরতে পরতে। কিন্তু ট্রেলারে এও বোঝা যায়, যে সোনিয়া বা রাহুলের পরামর্শ সব সময় মনপসন্দ হচ্ছে না প্রাক্তন প্রধানমন্ত্রীর। সব মিলিয়ে ভোটের বাজারে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার’ বিতর্কের বারুদ মজুদ করল। এর মধ্যে আজ তাঁকে নিয়ে তৈরি সিনেমা নিয়ে মন্তব্য এড়িয়ে মনমোহন সিং জল আর ঘোলা করলেন বলেই সব মহলের ধারনা।

শুক্রবার সকালে দলের ১৩৪তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে যোগ দিতে আসেন মনমোহন সিং। এমন সময় এক সাংবাদিক নতুন সিনেমাটি নিয়ে প্রশ্ন উত্থাপন করলে মনমোহন দ্রুত উলটো দিকে হাঁটা শুরু করেন। উল্লেখ্য, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার’ প্রাক্তন প্রধানমন্ত্রীর তৎকালীন মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা বইয়ের ওপর নির্ভর করে তৈরি হয়েছে।

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার’ ছবিতে প্রাক্তন মনমোহন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। বৃহস্পতিবার যে ছবির ট্রেলর মুক্তি পেতেই স্বভাবতই শোরগোল পড়ে যায়। বিতর্ক আরও বাড়ে বিজেপির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ছবির ট্রেলর শেয়ার করার পর।

কংগ্রেসের অভিযোগ, বিজেপি ছবিটিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *