Breaking News
Home / TRENDING / বুলন্দশহর কাণ্ডে গ্রেফতার ইন্সপেক্টরের হত্যাকারী

বুলন্দশহর কাণ্ডে গ্রেফতার ইন্সপেক্টরের হত্যাকারী

ওয়েব ডেস্ক

বুলন্দশহর কাণ্ডে ইন্সপেক্টর সুবোধ সিংহের হত্যার ঘটনায় এক ট্যাক্সি চালককে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ। ওই ট্যাক্সি চালকই ইন্সপেক্টর সুবোধ সিংহকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। প্রশান্ত নাট নামের ওই ট্যাক্সি চালক সুবোধ সিংহকে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত সপ্তাহেই ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্ত প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেছিল মৃত ইন্সপেক্টর সুবোধ সিংহের পরিবার। এরপর আজ নয়ডার কাছ থেকে ওই ট্যাক্সি চালককে গ্রেফতার করে পুলিশ। এই তদন্তে এসআইটি গঠন হলেও এখনও পর্যন্ত সিংহের পিস্তল উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেফতার করা যায়নি ঘটনায় মূল অভিযুক্ত বজরঙ দলের যোগেশ রাজকে। প্রসঙ্গত, ৩ ডিসেম্বর বুলন্দশহরে গোহত্যার গুজবে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। মারা যান এক ইন্সপেক্টর এ এক স্থানীয় যুবক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *