Breaking News
Home / TRENDING / মেট্রোর বিরুদ্ধে এফআইআর রাজ্যের

মেট্রোর বিরুদ্ধে এফআইআর রাজ্যের

ওয়েব ডেস্ক:

গতকালকের ঘটনায় মেট্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। আজ লালবাজারে গতকাল ঘটে যাওয়া দুর্ঘটনাটি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে এক দিকে যেমন ৭ দিনের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি কলকাতা মেট্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। গতকালকের ঘটনায় এফআইআরও করতে চলেছে রাজ্য।

উল্লেখ্য, গতকাল রবীন্দ্রসদন ও ময়দান স্টেশনের মাঝে দমদমমুখি আপ এসি রেকে ট্রেনে আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে আসলেও যাত্রীরা এসি কামড়া থেকে বেরোতে পারছিলেন না। পরে যাত্রীদের চিৎকারে ট্রেন থামলে এসি রেকের কাচ ভেঙে বেরিয়ে আসে বেশ কিছু যাত্রী। অন্যদের একই ভাবে উদ্ধার করে মেট্রো কর্তৃপক্ষ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতর। যদিও ততক্ষণে অনেকে রক্তাক্ত ও অসুস্থ হয়ে পড়েন। এইসঙ্গে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, ঘটনাটিকে তারা শুরুতে গুরুত্ব দিয়ে দেখেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *