Breaking News
Home / TRENDING / পছন্দের চ্যানেল বেছে নিতে সময় বাড়াল ট্রাই, জানতে ক্লিক করুন
Widescreen high definition TV screen with video gallery.

পছন্দের চ্যানেল বেছে নিতে সময় বাড়াল ট্রাই, জানতে ক্লিক করুন

ওয়েব ডেস্ক:

২৯ নভেম্বরেই কেবল টিভির নতুন নিয়ম চালু হচ্ছে না। বাড়ছে সময়সীমা। যদিও ট্রাইয়ের আগের নির্দেশিকা অনুযায়ী পছন্দের চ্যানেল বেছে না নিলে ২৯ ডিসেম্বর থেকে পে-চ্যানেলগুলি বন্ধ হয়ে যাওযার কথা ছিল। কিন্তু কেবল গ্রাহকদের স্বস্তি দিয়ে বদল হল সময়। ট্রাইয়ের নতুন নির্দেশিকায় নতুন নিয়ম চালু হবে ৩১ জানুয়ারি। অতএব, গ্রাহকরা পছন্দের চ্যানেল বেছে নিতে অতিরিক্ত আরও ৩৩ দিন পেয়ে যাচ্ছেন।

ট্রাইয়ের তরফে এস কে গুপ্তা সংবাদমাধ্যমে জানান, বৃহস্পতিবার এমএসওও ডিটিএইচ অপারেটরদের সঙ্গে আমাদের বৈঠক হয়। সকলেই নতুন নিয়ম চালু করতে রাজী হয়েছেন। তবে পছন্দের চ্যানেল বেছে নেওয়ার জন্য গ্রাহকদের তাঁরা আরও কিছু সময় দিতে অনুরোধ করেন। সেই মতোই সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হল।

অর্থাৎ নতুন নিয়মে ১ ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা তাদের পছন্দের চ্যানেল দেখতে পাবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *