নীল বণিক:
গঙ্গা সাগরের সভায় নিজেকে ‘হিন্দু দরদী’ প্রমাণের চেষ্টা মুখ্যমন্ত্রীর। শুক্রবার মমতার সভায় ছিলেন বিভিন্ন মঠ, মন্দিরের মহান্ত মহারাজরা। তাঁদের সামনেই তৃণমূল সরকারের আমলে ‘সাগরে’র উন্নয়নের তথ্য তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে এখানকার রাস্তাঘাট কী ছিল! আর বর্তমানে কী হয়েছে! আমাদের সরকারের আমলে গঙ্গা সাগরে থাকার জায়গা হয়েছে। কপিল মুনির আশ্রমও আমি সংস্কার করেছি।
নিজের সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে সুকৌশলে বিঁধতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনি সাধুসন্তদের সামনেই অভিযোগ করেন, কেন্দ্রকে কতবার বলেছি এখানকার উন্নয়নে জোর দিতে। কিন্তুু কেন্দ্রীয় সরকার আমার কথায় কান দেয়নি। এরপর চেনা ছকে মোদী সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার সরকার ভিক্ষা চায় না। ওরা না করলেও আমরা করব। গঙ্গা সাগরের উন্নয়নকে স্তব্ধ হতে দেব না, বলেন মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news