ওয়েব ডেস্ক:
বিধানসভার নয়া ডেপুটি স্পিকার হলেন ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদা৷ শুক্রবার সর্ব সম্মতিক্রমে এই পদ পেলেন তিনি৷ কংগ্রেস, সিপিএম ও বিজেপি সহ সব বিরোধী দলের বিধায়করা এক যোগেই সুকুমারবাবুকে সমর্থন করেছেন৷
এদিন বিধাযনসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান থেকে বিজেপির দিলীপ ঘোষ, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী নতুন ডেপুটি স্পিকারের প্রশংসা করেন৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতে শাসক দলের বিধায়কের স্তুতি করেন৷ দিলীপ বলেন, ‘জঙ্গলমহলের মানুষ সুকুমারবাবু এই পদের যোগ্য দাবিদার ছিলেন৷ রাজ্যের পিছিয়ে পড়া আদিবাসী মানুষরা এর ফলে সম্মানিত হলেন৷’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news