ওয়েব ডেস্ক:
স্পেশালে ভেন্টিলেশনে কাদের খান। বর্ষীয়াণ অভিনেতার হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয়। ডায়াবেটিস-সহ একাধিক রোগে আক্রান্ত তিনি। ভুগছিলেন নিউমোনিয়াতেও। জানা গিয়েছে, অত্যাধিক শ্বাসকষ্টের কারণে তাঁকে স্পেশাল ভেন্টিলেশনে রাখা হয়েছে।

এমনিতে বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন অনেক দিন । তাঁর অভিনীত শেষ ছবি ‘হো গ্যায়া হ্যায় দিমাগ কা দহি’। অভিনেতার ছেলে সরফরাজ জানিয়েছেন, হাঁটুর সমস্যা কাবু করে ফেলেছিল তাঁকে। কানাডায় ছেলে ও পূত্রবধূ সহিষ্ঠার সঙ্গে থাকতে শুরু করেছিলেন তিনি। ২০১৫ সালে হাঁটুতে অস্ত্রোপচারের জন্য তাঁকে ভর্তি করা হয় হরিদ্বারের বাবা রামদেব আশ্রমে। অস্ত্রোপচার সফল হলেও হাঁটাচলা করতে অসুবিধা হত প্রবীণ অভিনেতার। ডায়াবেটিসেও আক্রান্ত হয়েছিলেন।
সরফরাজের বক্তব্য, শেষ কয়েক মাসে কাদেরের শারীরিক অবস্থার ক্রম অবনতি হচ্ছিল। শ্বাসকষ্ট বেড়েছিল সাঙ্ঘাতিক ভাবে। নিউমোনিয়াও ধরা পড়ে। প্রথমে সাধারণ ভেন্টিলেশনে রাখা হলেও, বর্তমানে তাঁকে বিশেষ ভেন্টিলেশনে রেখেছেন চিকিৎসকেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news