নীল বণিক:
এবার রাজ্যে সরাসরি ভোট প্রচারে নামছে বিশ্বহিন্দু পরিষদ। চলতি সপ্তাহে দিল্লিতে সংগঠনের সদর দফতরে একটি বৈঠক হয়। সেই বৈঠকেই ঠিক হয় মমতার রাজ্যে সরাসরি ভোট প্রচারে নামা হবে। তবে গেরুয়া সংগঠনটি সরাসরি মাঠে ময়দানে নেমে ভোট প্রচার করবে না। রাজ্য বিশ্বহিন্দু পরিষদের কার্যকর্তারা প্রত্যেকটি মঠ, মন্দিরে যাবেন। সেখানে গিয়ে মঠ, মন্দিরের প্রধানদের বোঝাবেন, কেন এরাজ্যে বিজেপিকে দরকার। তাছাড়া তাদের প্রচারে রাম মন্দির নির্মাণ ইস্যুটিও থাকবে। রাম মন্দিরের দাবিকে সারা বাংলায় ছড়িয়ে দিতে রাজ্যের মঠ, মন্দিরের প্রধানদের সাহায্য নেবে হিন্দু সংগঠনটি।
এই বিষয়ে সংগঠনের ক্ষেত্রীয় সম্পাদক বলেন, নতুন বছর থেকেই আমরা রাজ্যের মঠ, মন্দিরগুলিকে সঙ্গে নিয়ে হিন্দুত্বের প্রচারে নামছি। আমরা আমাদের শাখাগুলিকে এই ব্যাপারে সক্রীয় হওয়ার নির্দেশ দিয়েছি। রাজ্যের ১০০টি মঠে বিশ্বহিন্দু পরিষদের রাজ্যের কর্তারা যাবেন বলে ঠিক হয়েছে। তবে প্রয়োজন অনুয়ায়ী তা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সচীন্দ্রনাথ সিংহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news