নীল বণিক:
এবার বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় পাবেন কেন্দ্রীয় নিরাপত্তা। এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জয়ের উপর বেশ কয়েকবার হামলা হয়। হুগলী জেলার চণ্ডিতলায় হামলাটি ছিল বড়সড়। যে হামলার আহত হন বিজেপি নেতা। তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। এদিকে লোকসভার প্রচারে জয়কে প্রায় প্রতিদিন দলের কাজে জেলা সফরে যেতে হচ্ছে। গেরুয়া শিবির মনে করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় সমালোচনা করায় গ্রাম বাংলায় বিরোধীদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছেন জয়। একই কারণে থেকেই তাঁকে বার বার হামলা করা হচ্ছে।
এমত অবস্থায় দলের নেতাকে সুরক্ষিত করতে তৎপর হল দিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জয় বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চলেছে বলে খবর। খুব শীঘ্রই বিজেপি নেতাকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেবে। সঙ্গে থাকবে সিআরপিএফের দু’জন রক্ষী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news