Breaking News
Home / TRENDING (page 639)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

সরকারি চাকরির ছ’দিন

মূল রচনা: শরদ জোশী অনুবাদ: পার্থসারথি পাণ্ডা জঙ্গল ফাঁকা হয়ে এসেছে। তবু সেখানে যাবার মতো একটা রাস্তা আছে। সে রাস্তায় এখন তাপ্পি চলছে। সামনের বর্ষায় খানাখন্দে ভরে ওঠার জন্য তাকে দস্তুরমতো তৈরি করা হচ্ছে! এই রাস্তা দিয়েই দূরে একটা জিপকে আসতে দেখা গেল। ঘড়ঘড়ে আওয়াজ আর লজঝড়ে চেহারা দেখেই নিশ্চিত …

আরও পড়ুন »

তামিলনাড়ুতে জাল্লিকাট্টুর বলি ২

ওয়েব ডেস্ক: জাল্লিকাট্টুর বলি ২। তামিলনাড়ুরু বিতর্কিত খেলা জাল্লিকাট্টুতে গুরুতর আহত হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। রাজ্যের পাড্ডুকোট্টাই অঞ্চলে চলছিল ষাঁড়-মানুষের মারণ খেলা, সেখানেই মৃত্যু হয় রামু (৩৫) ও সতীশের (৪৭)। খেলার ময়দান থেকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। বস্তুত যে অশংকা থেকে ২০১৪ সালে জাল্লিকাট্টুকে নিষিদ্ধ ঘোষণা …

আরও পড়ুন »

বিজেপির জোট ছেড়ে তৃতীয় ফ্রন্টে মোর্চা

ওয়েব ডেস্ক অবশেষে বিজেপির হাত ছেড়ে তৃতীয় জোটের দিকেই ঝুঁকছে গোর্খা জনমুক্তি মোর্চা। রবিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি জোট ছাড়ার কথা জানিয়ে দিলেন মোর্চা সুপ্রিমো বিনয় তামাং। শনিবার তৃণমূলের ব্রিগেডের সভায় বিনয় তামাংয়ের উপস্থিতি মোর্চার এনডিএ থেকে বেরিয়ে আসার দিকেই ইঙ্গিত করছিল। এরপর মোর্চা নেতা বিনয় তামাং মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তৃতীয় …

আরও পড়ুন »

হোটেলেরও না, মালদায় অমিতের কপ্টার নামাতে বিএসএফের দ্বারস্থ বিজেপি

ওয়েব  ডেস্ক: মালদার বেসরকারি হোটেলটিও না বলার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি। প্রসঙ্গত, অমিত শাহর মালদা সভা তথা সে জেলায় তাঁর হেলিকপ্টার অবতরণ নিয়ে বিতর্ক চলছেই। প্রথমে সভাস্থল নিয়ে সমস্যা, এরপর মালদা প্রশাসন না করে দেয় সরকারি হেলিপ্যাড ব্যবহারে। যদিও সভা করতে বদ্ধপরিকর বিজেপি। তাই তারা মালাদার একটি বেসরকারি …

আরও পড়ুন »

বরফ- বৃষ্টির মধ্যেই গুলির লড়াই, খতম ২ জঙ্গি

ওয়েব ডেস্ক জম্মু কাশ্মীরের বদগামে ভারতীয় সেনা জওয়ানদের গুলিতে মৃত্যু হল দুই জঙ্গির। আজ ভোরে বদগামের চর-এ-শরিফে তিন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় সেনা। এলাকা ঘিরে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। তবে সেকথা না শুনে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। এরপরই গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়। তৃতীয় …

আরও পড়ুন »

যান্ত্রিক ত্রুটির জেরে -৩০ ডিগ্রিতে রানওয়েতে ১৬ ঘন্টা দাঁড়িয়ে রইল বিমান

ওয়েব ডেস্ক যান্ত্রিক ত্রুটির জেরে হিমেল শীতে কানাডা বিমানবন্দরের রানওয়েতে টানা ১৬ ঘন্টা আটকে রইলেন যাত্রীরা। জানা গিয়েছে, শনিবার ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ১৭৯ নিউ ইয়র্ক থেকে হংকং যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। তড়িঘড়ি প্লেনটিকে কানাডার বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। অসুস্থ যাত্রীকে বাইরে নিয়ে যাওয়ার পর …

আরও পড়ুন »

নেতৃত্বহীন মহাজোটকে উপহাস বিজেপির

ওয়েব ডেস্ক বিরোধী দলের ‘মহাগঠবন্ধনকে আরও একবার কটাক্ষ বিজেপির। বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিংহ এদিন বলেন, ২০১৯র লড়াই হবে বিজেপির ৫৬ ইঞ্চি ছাতি ও ‘খিচুড়ী’ জোটের মধ্যে। তিনি আরও বলেন বিরোধী জোট স্বার্থপর এ দুর্নীতিগ্রস্ত নেতাদের জোট। এছাড়াও বিরোধী জোট এখনও প্রধানমন্ত্রী প্রার্থী ঠিক করতে না পারায় উপহাস করে এক …

আরও পড়ুন »

পড়াশোনা জানেন না মুকুল, বললেন শিক্ষামন্ত্রী পার্থ

নীল রায় গুনতি জানেন না মুকুল! এভাবেই মুকুল রায়কে আক্রমণ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রবিবার নন্দনে শিশু কিশোর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে ব্রিগেড নিয়ে প্রাক্তন সতীর্থের কটাক্ষের জবাবে এমনই প্রতিক্রিয়া জানান তিনি। প্রসঙ্গত, শনিবারের ব্রিগেড সমাবেশের জনসমাগম নিয়ে মুকুল দাবি করেছিলেন, বহু বিজ্ঞাপিত ব্রিগেড সমাবেশে হাজিরার সংখ্যা ছিল মাত্র …

আরও পড়ুন »

ছাপ্পা ভোট করাতেই বিরোধীরা ব্যালট পেপার চায় : মুকুল রায়

নীল বণিক অবাধ ছাপ্পা জন্যই তৃণমূল সহ বিরোধীরা ব্যালট পেপার চাইছে। রবিবার তৃণমূলকে এই ভাষাতেই আক্রমণ করেন মুকুল রায়। প্রসঙ্গত, ব্রিগেডে তৃণমূলের সভায় মমতা সহ চন্দ্রবাবু নাইডু, ফারুক আব্দুল্লা ও অখিলেশ যাদব ইভিএমের পরিবর্তে ব্যালটের দাবি জানিয়েছেন। সেই দাবিকে কটাক্ষ করে মুকুল রায় বলেন বিরোধীরা পুরনো অভ্যাস পরিত্যাগ করতে পারে …

আরও পড়ুন »

অধীরের হাত ধরে ভাঙন তৃণমূলে

চিরঞ্জিৎ ঘোষ সারা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনের আগে শুরু হয়েছে দল বদলের পালা। প্রায় প্রতিদিনই রাজ্যে দল বদলের খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদে শাসক দল থেকে কংগ্রেসে যোগদান করলেন বহু সদস্য। সম্প্রতি বহরমপুর সহ প্রায় সব ব্লকেই তৃণমূল থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। রবিবার দুপুরে বহরমপুরে জেলা …

আরও পড়ুন »

শিলিগুড়িতে চিতাবাঘের চামড়া সহ ধৃত নেপালের ২ বাসিন্দা

শ্রেয়সী কুণ্ডু, শিলিগুড়ি: শনিবার বনদপ্তরের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা বিশেষ অভিযান চালিয়ে চিতাবাঘের চামড়া সহ নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে দু’জনকে গ্রেফতার করে। অভিযুক্ত দু’জনেই নেপালের বাসিন্দা। বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত এদিন জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে চিতাবাঘটিকে মাসখানেক আগে নেপালের জঙ্গলে মারা হয়েছিল। বনদপ্তরের দাবি, একটিমাত্র গুলিতেই সেটি মারা গিয়েছে। …

আরও পড়ুন »

শিলিগুড়িতে বিজেপি মহিলার মিছিল

শ্রেয়সী কুণ্ডু, শিলিগুড়ি: শনিবার বিকেলে বিজেপি’র মহিলা মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি শিলিগুড়িতে ধিক্কার মিছিল করে। গোটা রাজ্যে নারীদের ওপর শোষণ লাঞ্ছনা হচ্ছে এই দাবি করে তার প্রতিবাদে জানিয়ে মিছিল করেন বিজেপি’র মহিলা মোর্চার শতাধিক সদস্য। মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ধিক্কার জানানো হয়। বিজেপি মহিলা সমর্থকদের তরফে …

আরও পড়ুন »

একই পদে বহুদিন থাকা আমলাদের নির্দেশ কমিশনের

নীল বণিক ফেব্রুয়ারী মাসেই রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদলের সম্ভাবনা রয়েছে। নবান্ন সূত্রের খবর, আগামী ২৪ ফেব্রুয়ারীর মধ্যে রাজ্যের সেইসব আমলারা যাঁরা ৩ বছরেরও বেশী একই জায়গায় পোস্টিংএ আছেন, তাদের বদলি করার নির্দেশ দিয়েছে কমিশন। এমনকি কমিশনের শাস্তি প্রাপ্ত অফিসারদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না বলে নবান্নকে জানিয়েছে কমিশন। তাই …

আরও পড়ুন »

ভিভিপ্যাটের প্রশিক্ষণ শুরু জেলায় জেলায়

ভাস্কর মান্না এপ্রিলের গোড়াতেই লোকসভা ভোট শুরু হওয়ার কথা। সেইমতো জোরকদমে চলছে নির্বাচন কমিশনের প্রস্তুতি। আগেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ২০১৯র লোকসভা ভোটে সারা দেশের সব ভোট কেন্দ্রে ইভিএমের সঙ্গে থাকবে ভিভিপ্যাট ( ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেইল)। সেই মতো পরীক্ষা নিরীক্ষা করার জন্য এ রাজ্য সহ দেশের প্রতিটা রাজ্যে …

আরও পড়ুন »

গড়িয়াহাটের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

ওয়েব ডেস্ক শনিবার রাত ১২.৩০টা নাগাদ গড়িয়াহাটের মোড়ে একটি সাড়ীর দোকানে আগুন লেগে যায়। ওই বহুতলে সাড়ীর দোকান ছাড়াও বেশ কয়েকটি ফ্ল্যাট, একটি রেস্তোরাঁও রয়েছে।আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। দ্রুত বের করে আনা হয় আশপাশের বাড়ির আবাসিকদের। …

আরও পড়ুন »

মরণ কুয়ার দাপট গ্রাম্য মেলায়

ভাস্কর মান্না বলা চলে শীতের প্রায় শেষ। তাই পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে বিভিন্ন জেলার গ্রামে গ্রামে চলছে মেলা। মেলাকে ঘিরে গ্রামের মানুষের উৎসাহও বেশি। কারণ গ্রামে বড় অনুষ্ঠান সেই রকম হয় না, তাই মেলাতে ভিড় জমায় গ্রামের মানুষেরা। এই মুহূর্তে গ্রাম্য মেলার প্রধান আকর্ষণ মরণ কুয়া। যা দেখার …

আরও পড়ুন »