ওয়েব ডেস্ক
বিরোধী দলের ‘মহাগঠবন্ধনকে আরও একবার কটাক্ষ বিজেপির। বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিংহ এদিন বলেন, ২০১৯র লড়াই হবে বিজেপির ৫৬ ইঞ্চি ছাতি ও ‘খিচুড়ী’ জোটের মধ্যে। তিনি আরও বলেন বিরোধী জোট স্বার্থপর এ দুর্নীতিগ্রস্ত নেতাদের জোট। এছাড়াও বিরোধী জোট এখনও প্রধানমন্ত্রী প্রার্থী ঠিক করতে না পারায় উপহাস করে এক একজন নেতাকে সপ্তাহের এক একদিন প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ দিলেন বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিংহ। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যেহেতু বিরোধী জোট কোনও একজন নেতার মুখ তুলে ধরতে পারছে না, তাই তাদের জন্য বিজেপি দলনেতা নির্বাচন করে দেবে। এরপরই উপহাস করে সিদ্ধার্থ নাথ সিংহ বলেন, এক একদিন এক এক নেতা প্রধানমন্ত্রী হতে পারেন। আরও একধাপ এগিয়ে সিংহ বলেন, যেমন সোমবার মমতা প্রধানমন্ত্রী হতে পারেন, মঙ্গলবার মায়াবতী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন, বুধবার আবার প্রধানমন্ত্রী হতে পারেন অখিলেশ যাদব, বৃহস্পতিবার চন্দ্রবাবু নায়ডু আর শুক্রবার কেজরিবাল প্রধানমন্ত্রী হতে পারেন। আর শনিবার- রবিবার যেহেতু ছুটির দিন, তাই সেদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
রবিবারই বিরোধীদের ‘মহাজোট’কে কটাক্ষ করে মোদী বলেছিলেন, বিরোধীদের ‘ধনশক্তি’ আছে কিন্তু বিজেপির কাছে ‘জনশক্তি আছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news