Breaking News
Home / TRENDING / গড়িয়াহাটের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

গড়িয়াহাটের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

ওয়েব ডেস্ক

শনিবার রাত ১২.৩০টা নাগাদ গড়িয়াহাটের মোড়ে একটি সাড়ীর দোকানে আগুন লেগে যায়। ওই বহুতলে সাড়ীর দোকান ছাড়াও বেশ কয়েকটি ফ্ল্যাট, একটি রেস্তোরাঁও রয়েছে।আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। দ্রুত বের করে আনা হয় আশপাশের বাড়ির আবাসিকদের। শনিবার গভীর রাতে লাগা সেই আগুন রবিবার সকাল পর্যন্তও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের তরফে জানানো হয়েছে, এখনও একাধিক জায়গায় ‘ফায়ার পকেট’ থাকায় এবং বেশিরভাগ অংশ ধোঁয়ায় ঢেকে থাকায় এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
রবিবার সকালেও চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। আগুন লাগার সঠিক কারণ এবং এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *