Breaking News
Home / TRENDING / তামিলনাড়ুতে জাল্লিকাট্টুর বলি ২

তামিলনাড়ুতে জাল্লিকাট্টুর বলি ২

ওয়েব ডেস্ক:

জাল্লিকাট্টুর বলি ২। তামিলনাড়ুরু বিতর্কিত খেলা জাল্লিকাট্টুতে গুরুতর আহত হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। রাজ্যের পাড্ডুকোট্টাই অঞ্চলে চলছিল ষাঁড়-মানুষের মারণ খেলা, সেখানেই মৃত্যু হয় রামু (৩৫) ও সতীশের (৪৭)। খেলার ময়দান থেকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। বস্তুত যে অশংকা থেকে ২০১৪ সালে জাল্লিকাট্টুকে নিষিদ্ধ ঘোষণা করেছিল দেশের শীর্ষ আদালত এদিন সেই প্রাণহানীর ঘটনাই ঘটল।

জাল্লিকাট্টুর সঙ্গে মাতাদোরদের বুল ফাইটের অনেকটাই মিল রয়েছে। যদিও জাল্লিকাট্টু দক্ষিণ ভারতের ওই অঞ্চলের নিজস্ব বিনোদন। বিপজ্জনক বিনোদন। যে কারণে খেলাটি নিয়ে আপত্তি ওঠে বিভন্ন মহলে। যদিও ২০১৪ সালের ফরমান সুপ্রিম কোর্টকে তুলে নিতে হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে। কারণ গোটা রাজ্যে জালিকাট্টুর পক্ষে মানুষ তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে।

উল্লেখ্য, জাল্লিকাট্টুতে ১ হাজারের বেশি ষাঁড়কে ব্যবহার করা হয়। শক্তিশালী প্রাণীটিকে ফুল মালা দিয়ে সাজানো হয়। এরপর তাড়িয়ে ছুটিয়ে দেওয়া হয় ষাঁড়ের দঙ্গলটিকে। যে সেই ষাঁড়্গুলির একটির শিং বা শরীরের অংশ ধরে ঝুলে থাকতে পারে একটি নির্দিষ্ট দূরত্ব অবধি তাকে জয়ী ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে থাকে বহুমূল্য গাড়ি, জুয়েলারি, আকর্ষণীয় গ্যাজেট ইত্যাদি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *