Breaking News
Home / TRENDING / হোটেলেরও না, মালদায় অমিতের কপ্টার নামাতে বিএসএফের দ্বারস্থ বিজেপি

হোটেলেরও না, মালদায় অমিতের কপ্টার নামাতে বিএসএফের দ্বারস্থ বিজেপি

ওয়েব  ডেস্ক:

মালদার বেসরকারি হোটেলটিও না বলার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি। প্রসঙ্গত, অমিত শাহর মালদা সভা তথা সে জেলায় তাঁর হেলিকপ্টার অবতরণ নিয়ে বিতর্ক চলছেই। প্রথমে সভাস্থল নিয়ে সমস্যা, এরপর মালদা প্রশাসন না করে দেয় সরকারি হেলিপ্যাড ব্যবহারে। যদিও সভা করতে বদ্ধপরিকর বিজেপি। তাই তারা মালাদার একটি বেসরকারি হোটেলে সর্বভারতীয় সভাপতির কপ্টার নামানোর চেষ্টা করে।

সূত্রের খবর, সেই হোটেলও না করে দিয়েছে। ফলে অস্বস্তিতে রাজ্য বিজেপি। দ্বিতীয় বিকল্পের সন্ধানে তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বলে খবর। গোটা ঘটনায় ক্ষুদ্ধ গেরুয়া শিবির। পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তারা।

উল্লেখ্য, রথযাত্রা নিয়ে সংশয় দেখা দেওয়ার পর বিকল্প কর্মসূচি গ্রহণ করে বিজেপি। তার মধ্যে রয়েছে রাজ্যের ৫ জায়গায় অমিত শাহর সভা। প্রথম সভাস্থল হিসাবেই বেছে নেওয়া হয় মালদাকে।  কিন্তু সভাস্থল বিতর্কের পর শুরু হয়েছে হেলিপ্যাড বিতর্ক। যার সমাধান এখনও খুঁজে পাননি পদ্মশিবিরের নেতারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *