নীল বণিক
অবাধ ছাপ্পা জন্যই তৃণমূল সহ বিরোধীরা ব্যালট পেপার চাইছে। রবিবার তৃণমূলকে
এই ভাষাতেই আক্রমণ করেন মুকুল রায়। প্রসঙ্গত, ব্রিগেডে তৃণমূলের সভায় মমতা সহ চন্দ্রবাবু নাইডু, ফারুক আব্দুল্লা ও অখিলেশ যাদব ইভিএমের পরিবর্তে ব্যালটের দাবি জানিয়েছেন। সেই দাবিকে কটাক্ষ করে মুকুল রায় বলেন বিরোধীরা পুরনো অভ্যাস পরিত্যাগ করতে পারে নি। ভিভিপ্যাট সহ ইভিএমে কোনও কারচুপি করা যায় না বলেও জানান মুকুল রায়। শুধু অজুহাত দিয়ে মানুষের মন বদল করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা,বলে অভিযোগ করেন মুকুল রায়। পরাজয় নিশ্চিত জেনে আগে থেকেই বিরোধীরা অজুহাত দিতে শুরু করেছে। আর তৃণমূল অবাধ ছাপ্পা মারার জন্যই ব্যালট চাইছে। ইভিএমে ছাপ্পা দিতে তৃণমূলের একটু কষ্ট হবে। সেই কষ্ট লাঘবের জন্য তৃণমূল সবাইকে নিয়ে ময়দানে নামতে চাইছে বলে জানান মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news