Breaking News
Home / TRENDING / পড়াশোনা জানেন না মুকুল, বললেন শিক্ষামন্ত্রী পার্থ

পড়াশোনা জানেন না মুকুল, বললেন শিক্ষামন্ত্রী পার্থ

নীল রায়

গুনতি জানেন না মুকুল! এভাবেই মুকুল রায়কে আক্রমণ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রবিবার নন্দনে শিশু কিশোর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে ব্রিগেড নিয়ে প্রাক্তন সতীর্থের কটাক্ষের জবাবে এমনই প্রতিক্রিয়া জানান তিনি। প্রসঙ্গত, শনিবারের ব্রিগেড সমাবেশের জনসমাগম নিয়ে মুকুল দাবি করেছিলেন, বহু বিজ্ঞাপিত ব্রিগেড সমাবেশে হাজিরার সংখ্যা ছিল মাত্র ২ লাখ। আক্রমনাত্মক সুরে পার্থ বলেন “উনি তো গুনতি জানেন না। পড়াশুনোই তো করেননি। পড়াশুনো জানলে তো এমন কথা বলতেন না। পড়াশুনো করলে নিশ্চয়ই একথা বলতেন না। আসলে এমন কথা বলে এরা নিজেরাই নিজেদের যোগ্যতা ফাঁস করছেন।” বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন “যতই ঐতিহাসিক সমাবেশকে কটাক্ষ করুন না কেন। দাঙ্গাকারীরা বাংলায় কোনওদিনই আঁচড় কাটতে পারবে না। সেকথাই ব্রিগেডের মঞ্চ থেকে সব রাজ্যের নেতারা বলে গেছেন। আসলে ওরা জেগে ঘুমোচ্ছেন। তাই ওদের কানে কথা যায়নি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *