ওয়েব ডেস্ক
যান্ত্রিক ত্রুটির জেরে হিমেল শীতে কানাডা বিমানবন্দরের রানওয়েতে টানা ১৬ ঘন্টা আটকে রইলেন যাত্রীরা। জানা গিয়েছে, শনিবার ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ১৭৯ নিউ ইয়র্ক থেকে হংকং যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। তড়িঘড়ি প্লেনটিকে কানাডার বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। অসুস্থ যাত্রীকে বাইরে নিয়ে যাওয়ার পর প্রচন্ড ঠাণ্ডায় বিমানটির দরজা আটকে যায়। দরজা বন্ধ করতে না পারায় খবর দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের। কিন্তু বাইরে তখন মাইনাস ৩০ ডিগ্রি। তাই প্রাণের ঝুঁকি নিয়ে কেউই দরজা সারাতে আসেনি। ফলে সারা রাত দরজা খোলা অবস্থায় বিমানের ভেতরেই আটকে থাকেন যাত্রীরা। পর্যাপ্ত জলের অভাব ও প্রবল শীতে অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন। পরে সকালে বিমানটি থেকে যাত্রীদের বের করে অন্য বিমানে করে ফের নিউ ইয়র্কে পাঠিয়ে দেওয়া হয়। ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই ঘটনায় কোনও মন্তব্য করতে চায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news