Breaking News
Home / TRENDING / শিলিগুড়িতে বিজেপি মহিলার মিছিল

শিলিগুড়িতে বিজেপি মহিলার মিছিল

শ্রেয়সী কুণ্ডু, শিলিগুড়ি:
শনিবার বিকেলে বিজেপি’র মহিলা মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি শিলিগুড়িতে ধিক্কার মিছিল করে। গোটা রাজ্যে নারীদের ওপর শোষণ লাঞ্ছনা হচ্ছে এই দাবি করে তার প্রতিবাদে জানিয়ে মিছিল করেন বিজেপি’র মহিলা মোর্চার শতাধিক সদস্য। মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ধিক্কার জানানো হয়। বিজেপি মহিলা সমর্থকদের তরফে অভিযোগ তোলা হয়, মহিলারা এ রাজ্যে প্রতিনিয়ত শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত হচ্ছেন।প্রতিবাদ, সমালোচনা করলে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার সার্বিকভাবে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। জননী সুরক্ষা যোজনায় যেখানে কেন্দ্র সরকার মাথাপিছু ছয় হাজার টাকা করে বরাদ্দ করেছে সেখানে এই রাজ্যে মহিলাদের কোথাও ১০০ টাকা, কোথাও ৩০০ টাকা কোথাও আবার এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা যোজনার জন্য কেন্দ্রীয় সরকার গরিবদের স্বাস্থ্য পরিষেবা দিতে উদ্যোগী হলেও মমতা সরকার এটি না নেওয়ার কথা ঘোষণা করেছে। এতে লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হবেন। এই মমতা সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প থাকলেও তার সুবিধা শুধুমাত্র এই রাজ্যেই পাওয়া যায় কিন্তু আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা কার্ড থাকলে কোনও দুস্থ মানুষ গোটা দেশেই তার সুবিধা নিতে পারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠকারী সিদ্ধান্ত গরিব মানুষকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই সমস্ত বিষয়ের প্রতিবাদ জানিয়ে এদিন শিলিগুড়ির হিলকার্ট রোডে মিছিল করা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *