ভাস্কর মান্না
এপ্রিলের গোড়াতেই লোকসভা ভোট শুরু হওয়ার কথা। সেইমতো জোরকদমে চলছে নির্বাচন কমিশনের প্রস্তুতি। আগেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ২০১৯র লোকসভা ভোটে সারা দেশের সব ভোট কেন্দ্রে ইভিএমের সঙ্গে থাকবে ভিভিপ্যাট ( ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেইল)। সেই মতো পরীক্ষা নিরীক্ষা করার জন্য এ রাজ্য সহ দেশের প্রতিটা রাজ্যে পোঁছে গিয়েছে ইভিএম, ভিভিপ্যাট, কন্ট্রোলার মেশিন। এবার এই পদ্ধতিটি কিভাবে কাজ করবে, তা জানানোর জন্য প্রচারের উপরও জোর দিচ্ছেন নির্বাচন কমিশন
নতুন পদ্ধতি সম্পর্কে কমিশন থেকে তথ্য অনুযায়ী, ‘ইভিএম যন্ত্রের পাশে থাকবে ভিভিপ্যাট। ব্যালট ইউনিটে নির্দিষ্ট জায়গায় বোতামে চাপ দেওয়ার পরে লাল আলো জ্বলে উঠবে। একটি ‘বিপ’ শব্দও হবে। এর পরেই সংশ্লিষ্ট ভোটদাতা যাঁকে ভোট দিয়েছেন, সেই প্রার্থীর নাম, ক্রমিক সংখ্যা ও প্রতীক ভিভিপ্যাটের ব্যালট স্লিপে ছাপানো অক্ষরে দেখা যাবে। সাত সেকেন্ড পর্যন্ত তা থাকবে। তার পরে সেই তথ্য সম্বলিত স্লিপ মুদ্রণ যন্ত্রের ড্রপ বাক্সে পড়ে যাবে। যদি ভিভিপ্যাট ঠিক মতো কাজ না করে অথবা ইভিএমের লাল না জ্বলে, বা আওয়াজ না হয়, ত হলে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানতে হবে।
জেলায় জেলায় এই পদ্ধতিই জনসাধরণকে বোঝাতে সক্রিয় হয়েছে জেলা প্রশাসন । বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন জেলা শাসকের আধিকারিকরা। কমিশন সূত্রে খবর, আগামী ২৫ শে জানুয়ারি জেলায় জেলায় একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।সেখানে নতুন ভোটারদের নিয়ে একাধিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হবে এপিক কার্ড ও পরানো হবে নির্বাচন কমিশনের বিশেষ ব্যাজ।
শনিবারই তৃণমূলের ব্রিগেড জনসভা থেকে সকল বিরোধীরা এক যোগে ব্যালটে ফিরে যাওয়ার কথা বলেছিল। জনসভার পারে তাদের গঠিত একটি কমিটি রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের কাছে একটি প্রস্তাব দেওয়া হবে জানানো হয়েছিল । সেখানে বলা হয়েছে, এখনই যদি পুরোপুরি ব্যালটে ফেরা না যায়, তা হলে সব ইভিএমে ভিভিপ্যাট ব্যবহার করতে হবে এবং গণনার সময় অন্তত ৫০% ভোট ভিভিপ্যাটের সঙ্গে মেলাতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news