ওয়েব ডেস্ক
অবশেষে বিজেপির হাত ছেড়ে তৃতীয় জোটের দিকেই ঝুঁকছে গোর্খা জনমুক্তি মোর্চা। রবিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি জোট ছাড়ার কথা জানিয়ে দিলেন মোর্চা সুপ্রিমো বিনয় তামাং। শনিবার তৃণমূলের ব্রিগেডের সভায় বিনয় তামাংয়ের উপস্থিতি মোর্চার এনডিএ থেকে বেরিয়ে আসার দিকেই ইঙ্গিত করছিল। এরপর মোর্চা নেতা বিনয় তামাং মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তৃতীয় জোটে থাকার সম্মতি জানান। পাহাড়ের চারটি লোকসভা কেন্দ্রের আসনই মোর্চার হাতে। এই জোটের ফলে দুই দলের অঙ্কে অনেক হেরফের আসবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news