Breaking News
Home / TRENDING (page 565)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

অবশেষে ৭ এপ্রিল নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির

ওয়েব ডেস্ক: আগামী পরসু , অর্থাৎ ৭ এপ্রিল ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি। বস্তুত লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়ে যাবে তার পরে পরেই। উল্লেখ্য, প্রার্থী তালিকা ঘোষণার মতোই নির্বাচনী ইস্তেহারও বিলম্বে প্রকাশ করতে চলেছে বিজেপি। সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, গতবারের মত এবারও ৭ এপ্রিল বিজেপি ইস্তেহার প্রকাশ করবে। …

আরও পড়ুন »

আদবানির ব্লগে বিজেপির মূল চরিত্র প্রতিফলিত হয়েছে: মোদি

ওয়েব ডেস্ক: আদবানির কথায় বিজেপির মূল চরিত্র প্রতিফলিত হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মোদি নিজের টুইটে দলের প্রবীণ রাজনৈতিক নেতা তথা ‘মার্গ-দর্শকে’র ব্লগের বক্তব্যকে শ্রদ্ধার সঙ্গে সমর্থন করেন। তাঁর প্রশংসা করেন। আদবানির ব্লগ শেয়ারও করেন মোদি। প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, আদবানিজির যেকথা আমার সবচেয়ে ভাল লেগেছে, তা হল দেশ আগে, তারপর …

আরও পড়ুন »

নাসার মুখে ঝামা ঘষে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের পাশে দাঁড়াল পেন্টাগন

ওয়েব ডেস্ক: ‘নাসা’র ভাবনা উড়িয়ে  ভারতের উপগ্রহ বিধ্বংসী ক্ষেপাণাস্ত্রের পরীক্ষা বিষয়ে ডিআরডিও-র বক্তব্যকেই মান্যতা দিল পেন্টাগন। পেন্টাগনের তরফে এদিন জানানো হয়, ধ্বংস হওয়া উপগ্রহের টুকরোগুলি কিছুদিনের মধ্যেই আবহমণ্ডলে ঢুকে ধ্বংস হয়ে যাবে। ফলে ওই টুকরোগুলিতে মহাকাশে কোনও বাড়তি ঝুঁকি তৈরি হবে না। উল্লেখ্য, গত ২৭ মার্চ ক্ষেপণাস্ত্র ছুড়ে মহাকাশে ভাসমান …

আরও পড়ুন »

সাধারণ নাগরিকের হত্যার বদলা, পাক সেনা চৌকি উড়িয়ে দিল ভারত

ওয়েব ডেস্ক: সীমান্ত পারের পাক সেনা চৌকি উড়িয়ে দিল ভারত। বেশ কিছুদিন অকারণ অত্যাচার সয্য করার পর ওই পাক চৌকিটিকে দূরপাল্লার গোলা দিয়ে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনা। অভিযোগ, সীমান্তরেখা বরাবর মনোয়ালের এই চৌকি থেকে সাধারণ মানুষদের তাক করে গোলা ছুড়ত পাক বাহিনী। যাতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে যেমন, …

আরও পড়ুন »

‘এপি’ হল আহমেদ প্যাটেল, চপার দুর্নীতির চার্জশিটে বিপাকে কংগ্রেস

ওয়েব ডেস্ক: ভোটের মুখে বিপাকে কংগ্রেস। এবার ভিভিআইপি চপার কেনাবেচার দুর্নীতিতে জড়ালো কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের নাম। উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল ভিভিআইপি চপার কেনাবেচায় মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়াম মিশেল ‘এপি’ নামে একজনকে চিহ্নিত করেছে। কপ্টার কেনাবেচায় যারা মোটা অঙ্কের কমিশন পেয়েছেন তাদের অন্যতম এই ‘এপি’। তদন্তসংস্থা ইডি সাপ্লিমেন্টারি চার্জশিটে এমনটাই দাবি করেছিল। …

আরও পড়ুন »

পুরনো দলের হেনস্থা উড়িয়ে ব্যারাকপুরে জবাব দেবেন অর্জুন

নীল রায়: লোকসভা ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ। এই কেন্দ্রে তাঁর লড়াই তৃণমূলের দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এদিকে তৃণমূল ত্যাগের পরেই অর্জুন সিংহ-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে শাসক দল। প্রদেশ যুব তৃণমূলের সাধারণ …

আরও পড়ুন »

বাড়িভাড়ার থেকেও সস্তা হবে ‘হোম লোন’ : জেটলি

ওয়েব ডেস্ক আরও সস্তা হতে পারে হোমলোন। বাড়ি, গাড়ি ও পার্সোনাল লোনের সুদের হার আরও কমবে বলে জানালেন অর্থমন্ত্রী অরুন জেটলি। তিনি বলেন, মোদী সরকারের লক্ষ্য গৃহঋণের ওপরে সুদ এতটাই কমিয়ে দেওয়া যাতে বাড়িভাড়ার তুলনায় তা সস্তা হয়ে যায়। বৃহস্পতিবার আরবিআই গৃহঋণের ওপর থেকে সুদের হার কমানোরই একথা জানান অর্থমন্ত্রী। …

আরও পড়ুন »

ভারতীয় ফুটবলের রোডম্যাপ তৈরি ফেডারেশনের?‌ জানতে ক্লিক করুন

তীর্থ মাহাতো এক্সক্লুসিভ সুপার কাপ বয়কট করে আই লিগের ক্লাব জোটের শাস্তি হতে পারে। আর্থিক জরিমানা নাকি নির্বাসন–কী শাস্তি হতে পারে ক্লাবগুলোর? ফেডারেশন সভাপতি প্রফু‍্ল্ল প্যাটেল কি ক্লাব জোটের সঙ্গে সভাতে বসবেন? ভারতীয় ফুটবলের রোডম্যাপ কী? ভারতীয় ফুটবল–ভক্তদের এমনই নানান আকর্ষনীয় বিষয়ে জবাব দিলেন ফেডারেশন সহ–সভাপতি সুব্রত দত্ত এক্সক্লুসিভলি কথা …

আরও পড়ুন »

মোদি রাজ্যে যত আসবেন দিদির হতাশা তত বাড়বে: দিলীপ ঘোষ

নীল বণিক: মোদির বাউন্সার আটকানোর মতো ক্ষমতা মমতার নেই, বললেন দিলীপ ঘোষ। রায়গঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে একথা বলেন বিজেপির দাপুটে রাজ্য সভাপতি। তিনি বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রচারের এসে বলেন, মোদির সঙ্গে মমতার তুলনা হয় না। এইসঙ্গে দিলীপ জানান, মোদি রাজ্যে প্রচারে আরও …

আরও পড়ুন »

শাসকের সন্ত্রাসে অতিষ্ঠ তৃণমূলীরাও বিজেপিকে ভোট দেবেন, মত রূপার

নিজস্ব সংবাদদাতা: গত পঞ্চায়েত ভোটে নির্বাচনের নামে যা হয়েছে জলপাইগুড়িতে তাতে তৃণমূল কর্মীরাই অতিষ্ঠ। জলপাইগুড়িতে ভোট প্রচারে এসে একথা বললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, সে কারণেই এখানকার সাধারণ মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে এত উচ্ছাস। এবং এলাকার মানুষ ঠিক করে ফেলেছে এবার তৃণমূলের সন্ত্রাস থেকে বাঁচতে বিজেপিকে দু’হাত …

আরও পড়ুন »

সরকারকে টিকটক অ্যাপ-এ নিষেধাজ্ঞা জারির পরামর্শ মাদ্রাজ হাইকোর্টের

ওয়েব ডেস্ক: সরকারকে চাইনিস অ্যাপ টিকটক বন্ধ করার পরামর্শ দিল মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের দাবি, এই অ্যাপ-এর বিষয় বস্তু ছোটদের জন্য ক্ষতিকারক। অ্যাপের কিছু ক্ষেত্রে পর্নোগ্রাফির ইঙ্গিত রয়েছে বলেও মনে করছে আদালত। চাইনিজ এই ভিডিও অ্যাপ ইতিমধ্যে ভারতীয় বাজারে  জনপ্রিয়তা লাভ করেছে। স্পেশাল এফেক্ট দিয়ে ছোট ছোট ভিডিও বানিয়ে অনেকেই …

আরও পড়ুন »

সোনা কাণ্ড নয়া মোড়, রুজিরাকে শুল্ক দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

নীল রায: সোনা-কাণ্ডে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে শুল্ক দফতরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এমনই নির্দেশ জারি করে উচ্চ আদালত। দমদম বিমানবন্দরের ঘটনার জেরে ২৬ মার্চ অভিষেকের স্ত্রীকে সমন পাঠায় শুল্ক দফতর। তাঁকে ৮ এপ্রিলের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শুল্ক দফতরের সমনকে চ্যালেঞ্জ করে …

আরও পড়ুন »

স্বচ্ছ সংকল্প: দায়িত্ব নিয়ে ব্রিগেডে পরিস্কার করলেন বিজেপি কর্মীরা

নীল বণিক: দায়িত্ব নিয়ে ব্রিগেডে স্বচ্ছ অভিযানে নামলেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রীর গতকালের সভার পর আজ সকাল থেকেই তাঁরা নেমে পড়েন মাঠ পরিস্কারের কাজে। দলের সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় নিজে ঝাঁটা হাতে ব্রিগেড পরিছন্ন অভিযানে নামেন। মূল মঞ্চের সামনের দিকে রাজ্য নেতৃত্বকে নিয়ে ব্রিগেড পরিস্কারে হাত লাগান সুব্রত চট্টোপাধ্যায়। দলের যুব মোর্চার …

আরও পড়ুন »

যাদের না হলেও চলে: তৃণমূল তালিকার শীর্ষে শোভনের নাম

নীল রায়: “দলে কেউই অপরিহার্য নয়। দল চলে সামগ্রিক দৃষ্টিভঙ্গির উপর।” এভাবেই দলছুট তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি প্রসঙ্গে মন্তব্য করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার তাঁর হরিদেবপুরের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। সেখানেই এবারের ভোটে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতির …

আরও পড়ুন »

অভিষেকের স্ত্রীর কাছ থেকে কিছুই বাজয়াপ্ত হয়নি, কমিশনকে জানাল কাস্টমস

ওয়েব ডেস্ক: বিমানবন্দর কাণ্ডে অভিষেকের স্ত্রীর কাছ থেকে কিছুই বাজয়াপ্ত হয়নি, কমিশনকে জানাল কাস্টমস। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিমানবন্দরের ঘটনায় ঠিক কী ঘটেছিল, আদৌ সোনা বা অন্য কোনও কিছু রুজিরার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছিল কিনা নির্বাচন কমিশন তার রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে। এর জবাবে একাধিক কেন্দ্রীয় সংস্থা আজ জানিয়ে …

আরও পড়ুন »

একাদশী ব্রত প্রথম শুরু হল কীভাবে? পড়ুন, নারদীয় পুরাণের আশ্চর্য কাহিনি।

 পার্থসারথি পাণ্ডা নারদীয় পুরাণের যুগে সোমবংশে বর্ষকীর্তি নামে এক রাজা ছিলেন। তিনি কয়েক হাজার বছর ধরে বেশ আয়েশেই রাজত্ব করছিলেন। দীর্ঘদিন নিষ্কণ্টক রাজত্ব করলে যা হয়, রাজার মনে অহংকার আসে। আর এই অহংকারই তাঁকে বিপথে নিয়ে যায়, বেপরোয়া করে তোলে। বর্ষকীর্তির ক্ষেত্রও সেটাই ঘটল। তার ওপর বর্ষকীর্তি রাজা হিসেবে খুব …

আরও পড়ুন »