Breaking News
Home / TRENDING / সরকারকে টিকটক অ্যাপ-এ নিষেধাজ্ঞা জারির পরামর্শ মাদ্রাজ হাইকোর্টের

সরকারকে টিকটক অ্যাপ-এ নিষেধাজ্ঞা জারির পরামর্শ মাদ্রাজ হাইকোর্টের

ওয়েব ডেস্ক:

সরকারকে চাইনিস অ্যাপ টিকটক বন্ধ করার পরামর্শ দিল মাদ্রাজ হাইকোর্ট।

মাদ্রাজ হাইকোর্টের দাবি, এই অ্যাপ-এর বিষয় বস্তু ছোটদের জন্য ক্ষতিকারক। অ্যাপের কিছু ক্ষেত্রে পর্নোগ্রাফির ইঙ্গিত রয়েছে বলেও মনে করছে আদালত। চাইনিজ এই ভিডিও অ্যাপ ইতিমধ্যে ভারতীয় বাজারে  জনপ্রিয়তা লাভ করেছে। স্পেশাল এফেক্ট দিয়ে ছোট ছোট ভিডিও বানিয়ে অনেকেই সোশাল সাইটে নিজেদের জনপ্রিয় করে তুলছেন। ১৮ বছরের কম বয়সিদের মধ্যে সাইবার ক্রাইমের প্রবনতা কমাতেই টিকটক অ্যাপের ব্যবহারে বিধিনিষেধ আনতে চাইছে আদালত। টিকটক-অ্যাপ এর মাধ্যমে তৈরি কোনও ভিডিও সংবাদমাধ্যমে সম্প্রচার করতেও নিষেধাজ্ঞা জারি করার পরামর্শ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

এই মহূর্তে ৫৪ মিলিয়ন মানুষ  ভারতে এই ভিডিও অ্যাপটি ব্যাবহার করছেন। তবে ইন্দোনেশিয়া ও বাংলাদেশে ইতিমধ্যে এই চাইনিজ অ্যাপ নিষিদ্ধি করা হয়েছে।

বিচারপতি এন কিরুভাকরণ ও বিচারপচি এসএস সুন্দর দাবি করেন, টিকটক-এ আসক্ত হয়ে পড়ছে নতুন প্রজন্মের একাংশ। শিশু নিগ্রহ থেকে শুরু করে পর্নোগ্রাফির বাড়বাড়ন্ত, টিকটকে-এর প্রভাবে বাড়ছে। ফলে কমবয়সীদের একাংশ অবক্ষয়ের দিকে এগোচ্ছে বলে মনে করেছে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *