Breaking News
Home / TRENDING / ভারতীয় ফুটবলের রোডম্যাপ তৈরি ফেডারেশনের?‌ জানতে ক্লিক করুন

ভারতীয় ফুটবলের রোডম্যাপ তৈরি ফেডারেশনের?‌ জানতে ক্লিক করুন

তীর্থ মাহাতো

এক্সক্লুসিভ
সুপার কাপ বয়কট করে আই লিগের ক্লাব জোটের শাস্তি হতে পারে। আর্থিক জরিমানা নাকি নির্বাসন–কী শাস্তি হতে পারে ক্লাবগুলোর? ফেডারেশন সভাপতি প্রফু‍্ল্ল প্যাটেল কি ক্লাব জোটের সঙ্গে সভাতে বসবেন? ভারতীয় ফুটবলের রোডম্যাপ কী? ভারতীয় ফুটবল–ভক্তদের এমনই নানান আকর্ষনীয় বিষয়ে জবাব দিলেন ফেডারেশন সহ–সভাপতি সুব্রত দত্ত এক্সক্লুসিভলি কথা বললেন চ্যানেল হিন্দুসঞতানের প্রতিনিধির সঙ্গে।

প্রশ্ন– ভারতীয় ফুটবলের রোডম্যাপ কী হল? ক্লাব জোটের দাবি ২০ দলের লিগ। তার ভবিষ্যত কী?
সুব্রত–দেখুন এই প্রশ্নের উত্তর প্রেসিডেন্ট ভাল দিতে পারবেন। প্রসিডেন্টের ব্যস্ততা কমলে মিটিং হবে। তারপর যা বলার বলতে পারব। ফেডারেশনও তো যৌথ লিগ চাইছে। আমরা তো একবারও বলিনি মোহনবাগান, ইস্টবেঙ্গল কে নেব না। বাকি দলগুলোর মতো দুটো দলকেই ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে।

প্রশ্ন: প্রথমেই আপানর থেকে জানতে চাই, ক্লাব জোটের সঙ্গে কি আদৌ মিটিং করবেন প্রফুল্ল প্যাটেল?
সুব্রত– সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া খুবই কঠিন। কারণ, প্রেসিডেন্ট এখন ফিফার কার্যকালাপ নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন। তাছাড়া, প্রেসিডেন্ট যখন সভা করবেন বলেছিলেন, তখন তিনি জানতেন আই লিগের ক্লাবগুলো সুপার কাপে খেলবে। ওরা সুপার কাপ বয়কট করেছে। পরিস্থিতির বদল ঘটেছে। এখন মিটিং করবেন কিনা সন্দেহ আছে। পুরোটাই নির্ভর করছে প্রেসিডেন্টের উপর।
প্রশ্ন– প্রফুল্ল প্যাটেল ফিফার পথে। প্রথম ভারতীয় হিসেবে ফিফার এগজিকিউটিভ কাউন্সিলে ঢুকছেন। বিরাট ব্যাপার।
সুব্রত–নিশ্চয়ই। একজন ভারতীয় ফুটবল প্রশাসক হিসেবে গর্ব করার মত বিষয়। ফেডারেশন, এফএসডিএলের সবাই খুব খুশি।
প্রশ্ন–এরফলে ভারতীয় ফুটবলের কতটা সুবিধে হল ?
সুব্রত– নিশ্চয়ই। আগামী দিনে ভারতীয় ফুটবলের অনেক উন্নতি হবে। ইতিমধ্যেই আমরা অনূর্ধ্ব–১৭ যুব বিশ্বকাপ করেছি। আগামী ২০২০ সালে মেয়েদের বিশ্বকাপ করতে চলেছি। ভারতীয় ফুটবলের পরিকাঠামো আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আশা করি প্রেসিডেন্টের সৌজন্যে আমরা আরও এগোবো।
প্রশ্ন–ইস্টবেঙ্গল, মোহনবাগান কি পারবে এ বছর আইএসএল খেলতে?
সুব্রত–এটা তো কঠিন প্রশ্ন। এটা পুরোপুরি নির্ভর করছে দুটো ক্লাবের উপর। ক্লাব দুটো চাইলে নিশ্চয়ই আইএসএল খেলবে। আর ক্লাব দুটো না চাইলে আইএসএল খেলা হবে না। তবে, ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েই আইএসএল খেলতে হবে।
প্রশ্ন–ইস্ট–মোহন না খেললে আইএসএলের ভবিষ্যত অন্ধকার। কী হবে?
সুব্রত–এটা এখন এরকম মনে হচ্ছে। এখনও পর্যন্ত আই লিগ দেশের সেরা লিগ। আগামী মরশুম থেকে আইএসএল দেশের এক নম্বর লিগের তকমা পারে। তখন গোটা বিশ্বের ফোকাসে থাকবে আইএসএল। কারণ, কোনও দেশের এক নম্বর লিগকেই সবাই জানেন।
প্রশ্ন– সামনের মরশুম থেকে আইএসএলকেই দেশের সেরা লিগ করা হবে?
সুব্রত–হ্যাঁ। এটা একপ্রকার নিশ্চিত। এফএসডিএলের সঙ্গে আমার চুক্তি তেমনটাই ছিল। ২০১৯–২০২০ থেকে আইএসএলকে দেশের এক নম্বর লিগ করতে হবে। ইস্টবেঙ্গল, মোহনবাগান না খেললে কিছু করার নেই আমাদের। আইএসএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যদি দল তুলে নেয় তহলে আমরা ফেডারেশনের টিম ইন্ডিয়ান অ্যারোজকে খেলাবো আইএসএলে। টিমের তরুণ ফুটবলাররা আইএসএলে খেলার ক্ষমতা রাখে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *