Breaking News
Home / TRENDING / অবশেষে ৭ এপ্রিল নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির

অবশেষে ৭ এপ্রিল নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির

ওয়েব ডেস্ক:

আগামী পরসু , অর্থাৎ ৭ এপ্রিল ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি।

বস্তুত লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়ে যাবে তার পরে পরেই। উল্লেখ্য, প্রার্থী তালিকা ঘোষণার মতোই নির্বাচনী ইস্তেহারও বিলম্বে প্রকাশ করতে চলেছে বিজেপি। সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, গতবারের মত এবারও ৭ এপ্রিল বিজেপি ইস্তেহার প্রকাশ করবে। দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।

ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটগ্রহণ পর্বের ৪৮ ঘণ্টার মধ্যে কোনও দল ইস্তেহার প্রকাশ করতে পারবে না। ফলে এই মুহূর্তে ইস্তেহার প্রকাশ নিয়ে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে গেরুয়া শিবিরে। দলের ইস্তেহার কমিটিতে রয়েছেন ২০ জন নেতা। তাঁরা হলেন অরুণ জেটলি, পীযূষ গোয়েল, রবিশঙ্কর প্রসাদ, নির্মলা সীতারমন, শিবরাজ সিং চৌহান, মুখতার আব্বাস নকভি প্রমুখ।

প্রসঙ্গত, ইতিমধ্যে ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস সহ অধিকাংশ দল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *