Breaking News
Home / TRENDING (page 534)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

উত্তপ্ত ব্যারাকপুর, বনগাঁর একাধিক বুথে খারাপ ইভিএম, স্তব্ধ ভোটগ্রহণ

ওয়েব ডেস্ক: সকালেই উত্তপ্ত ব্যারাকপুর, উত্তেজনা কাঁকিনাড়ার মাদ্রালেও। এলাকায় বহিরাগত ঢোকার অভিযোগ। এইসঙ্গে বারাকপুর ও হালিশহরে বোমাবাজির অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে মাথা ফাটে এক জনের। ইভিএমের গোলমালে গৌরহাটি কমিউনিটি হলের ২৭ নং বুথে ভোট শুরু হয়নি। বৈদ্যবাটি ফান্ডামেন্ট্যাল এডুকেশানের ১২ ও ১৪ নং বুথে একই কারণে ভোট শুরু হয়নি বলে জানা গিয়েছে। শ্রীরামপুরের চাঁপসরা …

আরও পড়ুন »

দত্তপুকুরে তছনছ বিজেপি পার্টি অফিস, গুলি, বোমা, অভিযুক্ত তৃণমূল

নিজস্ব সংবাদদাতা: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দত্তপুকুরের কাশেমপুরে বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাশেমপুর এর নতুন পাড়ায় ১৭৭ নম্বর বুথের ঘটনা। বিজেপি কর্মীদের দাবি, গতকাল রাতে তারা তাদের কার্যালয়ে কাজ করছিলেন, সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে আসে ও দু’রাউন্ড গুলি চালায়, বোমাবাজি করে। স্থানীয় বিজেপি কর্মীদের তারা ভয় দেখায়। ঘটনাস্থলে …

আরও পড়ুন »

মায়ের আশীর্বাদ: ছেলে শান্তনুকে প্রথম ভোটটা দিলেন ছবিরানি ঠাকুর

নিজস্ব সংবাদদাতা: ভোট দিলেন ছবিরানি ঠাকুর। ছবিরানি ঠাকুর বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের মা। এদিন ঠাকুরনগরের আরপি স্কুলে সকাল সকাল ভোট দেন তিনি। উল্লেখ্য, এই বুথের প্রথম ভোটার শান্তনু ঠাকুরের মা। ছবিরানি দেবী বলেন, ‘ছেলেকে প্রথম ভোটটা মা হিসেবে আমি দিতে চাই বলেই সকালেই চলে এসেছি।’ এইসঙ্গে তিনি বলেন, …

আরও পড়ুন »

ভোট দিয়ে অর্জুন বললেন, জেতার ব্যাপারে দুশো শতাংশ নিশ্চিত

ওয়েব ডেস্ক: পঞ্চম দফায় সক্কাল সক্কাল ভোট দিলেন ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা অর্জুন সিংহ। এদিন ঘড়ির কাঁটায় ৭ টা বাজতেই তিনি পৌঁছে যান ভাটপাড়ার নিজের বুথে। ওই বুথে সবার আগে ভোট দেন স্থানীয় লোকসভার বিজেপি প্রার্থী। ভোট দেওয়ার আগে বুথের কাছেই বিজেপি পার্টি অফিসেও যান তিনি। কথা বলেন দলের কর্মীদের …

আরও পড়ুন »

পাঁচ দফায় ৩ জেলা ৭ আসন, নজরে ব্যারাকপুর

ওয়েব ডেস্ক: আজ পঞ্চমী। পঞ্চম দফায় রাজ্যের ৭ আসনে ভোটগ্রহণ। সাতটি আসন হল বারাকপুর,বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। এইসঙ্গে আজই পশ্চিমবঙ্গ সহ ৭ রাজ্যের ৫১ টি লোকসভা আসনে চলবে ভোটগ্রহণ। গোটা দেশ ভোট জ্বরে কাঁপছে। প্রসঙ্গত, পঞ্চম দফায় সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, ৩ জেলার ৭ আসনে …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর চেয়ার ব্যবহার করে রাজ্যে সন্ত্রাস ছড়াচ্ছেন মমতা : মুকুল

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর চেয়ার ব্যবহার করে রাজ্যে সন্ত্রাস ছড়াচ্ছেন মমতা। বক্তা মুকুল রায়। প্রসঙ্গ, অর্জুনকে নজরবন্দি করার তৃণমূলের দাবি। মুকুল বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। তার মানে এই নয় যে অভিযোগ হলেই নির্বাচন কমিশনকে সেই অভিযোগকে মান্যতা দিতে হবে। এটা নির্বাচন কমিশনের একান্ত নিজস্ব ব্যাপার। এরপরেই মুকুল বলেন, ‘আমিও …

আরও পড়ুন »

ফণীর গ্রাসে কটক, ভুবনেশ্বরের দুই স্টেডিয়াম

প্রসেনজিৎ মাহাতো ফণীর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কটক, ভুবনেশ্বরের ক্রীড়াজগতে। কটকের বারাবাটি স্টেডিয়াম যেমন পড়েছে ফণীর গ্রাসে, বাদ যায়নি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামও। এই দুটো স্টেডিয়াম বিগত বছর দুই ধরে খবরের শিরোনামে ছিল। কলিঙ্গতে শেষ দু’বছর হয়েছে সুপার কাপ। বারাবাটিতে বছর দুয়েক আগে ফেডারেশন কাপে খেলেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল–সহ অন্যান্য দেশের প্রথম …

আরও পড়ুন »

কাল পঞ্চমদফার ভোট, জেনে নিন টুকিটাকি

আগামীকাল পঞ্চম দফার ভোট। মোট সাতটি লোকসভা কেন্দ্রে যে বাহিনী থাকছে সঙ্গে নন সিপিএফ মেসার। বনগাঁ মাইক্রো অবজারভার ১০৫ ভিডিও ক্যামেরা ৫৩ সিসিটিভি ১২৫ ওয়েব কাস্টিং ৩০০ মোট ৫৮৩ ব্যারাকপুর মাইক্রো অবজারভার ১১২ ভিডিও ক্যামেরা ২৫ সিসিটিভি ১৫৭ ওয়েব কাস্টিং ৩০০ মোট ৪৯৫ হাওড়া মাইক্রো অবজারভার ৪২০ ভিডিও ক্যামেরা ১১৪ …

আরও পড়ুন »

দয়া করে বিজেপিকে ভোট দেবেন না, করুণ আবেদন মমতার

নীল রায়।: “প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে ফিরতে দেওয়া যাবে না। দয়া করে বিজেপিকে ভোট দেবেন না।” রবিবার মেদিনীপুরের দাঁতনে দলীয় প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে প্রচার মঞ্চ থেকে এভাবেই কাতর আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মমতা বলেন “মোদিই সবচেয়ে বড় দুর্যোগ। তাই সবাই মিলে দিল্লি থেকে মোদিকে হঠাতে হবে। কোনও মূল্যেই মোদি …

আরও পড়ুন »

কল্যানকে ভোট নয়, ভোটের আগে দাবি উঠল ফুরফুরা শরিফ থেকে

নীল রায়: বিদায়ী সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের ওপর বেজায় ক্ষুব্ধ ফুরফুরা শরিফ। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকী একরাশ ক্ষোভ উগরে দিলেন। ডানকুনি থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত রেলপথ না তৈরি হওয়া থেকে শুরু করে, ফুরফুরা শরীফের সার্বিক উন্নয়ন না হওয়ায় সাংসদ কল্যানকেই দায়ী করেছেন তিনি। আব্বাসউদ্দিন …

আরও পড়ুন »

আক্রমন না দুর্ঘটনার প্রশ্ন রাজনৈতিক মহলে

নীল রায়: শান্তনু ঠাকুরের ওপর আক্রমণের পিছনে কারা? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের অন্দরে। শনিবার কল্যাণী থেকে গাইঘাটা ফেরার পথে হাসপুরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু। এই দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। ‌ তাদের কথায়, কৃষ্ণনগরের পুলিশের গাড়ি গাইঘাটা জলেশ্বর এলাকায় …

আরও পড়ুন »

অবশেষে দক্ষিণবঙ্গে নির্বাচনী প্রচারে রাহুল

  নীল রায়: অবশেষে দক্ষিণবঙ্গে নির্বাচনী প্রচারসভা করতে আসছেন রাহুল গান্ধী। রবিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে আগামী বুধবার ৭ মে পুরুলিয়াতে জনসভা করবেন এআইসিসি সভাপতি। এর আগে উত্তর দিনাজপুরে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি ও মালদাহে ইশা খান চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা করে গেলেও, দক্ষিণবঙ্গে পা রাখেননি রাহুল। রাজনৈতিক …

আরও পড়ুন »

রবিবারের কবিতা

 কিশোর ঘোষ:   গভীরতা   অন্ধকার জ্বলে উঠতেই বোঝা গেল রাত্রি মাঠ মাঠ কৃষিখেতের কবর শুকনো ফুলের মতো কৃষকের হৃদপিণ্ড পড়ে আছে সমাধিপথের পাথরের বুকের উপর… আর ওই মৌন চাঁদ, চৈতন্যের আত্মহত্যার সাক্ষীর মতো মহাপ্রভু গভীরতা—   ওর আলোর কীর্তন আমাদের মায়ের মতোন সুর করে জাগে ওর পদাবলি আয়ু, প্রেমিকার …

আরও পড়ুন »

মারাদোনার বিরুদ্ধে জয়ী পেলে, জানুন কেন

প্রসেনজিৎ মাহাতো: এক মহতী উদ্যোগে মারাদোনার বিরুদ্ধে জয়ী পেলে। কোনও ফুটবল ম্যাচে নয়। শনিবার সল্টলেকে এক সংবাদমাধ্য সংস্থার দ্বারা আয়োজিত নিলামের অনুষ্ঠানে মারাদোনার জার্সির দাম উঠল যখন ১ লাখ ২৫ হাজার, তখন পেলের জার্সির দাম উঠল ১ লাখ ৭৫ হাজার। ক্রীড়া সাংবাদিক সুগত মুখার্জি ও জীবন সরকারকে সাহায্যের জন্য এই …

আরও পড়ুন »

ভারতীয় ফুটবল টিমের কোচ কে? জানতে ক্লিক করুন (Exclusive)

প্রসেনজিৎ মাহাতো: আবেদন জমা পড়েছিল আড়াইশোর বেশি, তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছিল ৩৫জনকে। সেখান থেকে শেষপর্যন্ত চারজন নামী কোচকে বাছাই করেছে ফেডারেশন। এই চারজনের মধ্যে থেকেই একজন ভারতীয় ফুটবল টিমের কোচের দায়িত্ব নেবে। সংবাদ সংস্থাকে ভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা বলেন, ‘এই চারজনের মধ্যে থেকেই একজন …

আরও পড়ুন »

হে রাম! মমতার সামনে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার ‘অপরাধে’ আটক ৩

নীল রায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় গ্রেফতার হলেন বিজেপি কর্মী। শনিবার চন্দ্রকোনা টাউনের রাধা বল্লভপুর গ্রাম দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল। এমন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই বিজেপি সমর্থক “জয় শ্রী রাম” ধ্বনি দেন। “জয় শ্রী রাম” শুনেই মুখ্যমন্ত্রী রেগে যান। কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে …

আরও পড়ুন »