Breaking News
Home / TRENDING / পাঁচ দফায় ৩ জেলা ৭ আসন, নজরে ব্যারাকপুর

পাঁচ দফায় ৩ জেলা ৭ আসন, নজরে ব্যারাকপুর

ওয়েব ডেস্ক:

আজ পঞ্চমী। পঞ্চম দফায় রাজ্যের ৭ আসনে ভোটগ্রহণ। সাতটি আসন হল বারাকপুর,বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ।

এইসঙ্গে আজই পশ্চিমবঙ্গ সহ ৭ রাজ্যের ৫১ টি লোকসভা আসনে চলবে ভোটগ্রহণ। গোটা দেশ ভোট জ্বরে কাঁপছে।

প্রসঙ্গত, পঞ্চম দফায় সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, ৩ জেলার ৭ আসনে মোতায়েন থাকছে মোট ৫২৮ কোম্পানি বাহিনী। উল্লেখ্য, পঞ্চম দফায় আলাদা গুরুত্ব পাচ্ছে ব্যারাকপুর। অর্জুন সিংহ ও দীনেশ ত্রিবেদীর মুখোমুখি লড়াই নিয়ে কমিশন যে আলাদা করে চিন্তিত তা তারা আগেই জানিয়েছে। সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি বনগাঁও থাকছে বিশেষ নজরে। হাওড়া ও হুগলির গ্রামীণ বুথগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে ভোটের আগের রাতেও উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর। বহিরাগত ঢোকার অভিযোগ। দু’পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। চলে অভিযোগ, পাল্টা অভিযোগ।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *